জেল, প্রতীকী ছবি
বিখ্যাত সংবাদ সংস্থা রয়টারের ২ সাংবাদিককে ৭ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল মায়ানমারের একটি আদালত। রাষ্ট্রের গোপনীয়তা আইন ভঙ্গ করার অভিযোগে এই ২ সাংবাদিককে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা বেশ কিছু গোপন নথি সংগ্রহ করার সময়ে ঔপনিবেশিক আমলের গোপনীয়তা সংক্রান্ত আইন ভঙ্গ করেছেন। যদিও এই সাজা ঘোষণার পর ২ সাংবাদিক ওয়া লোন ও কেয়া সো উ অবশ্য তেমন বিচলিত নন। তাঁরা নিজেদের নির্দোষ বলেই দাবি করেছেন।
২ সাংবাদিক আদালতকে জানিয়েছেন, উত্তর ইয়াঙ্গুনের একটি রেস্তোরাঁয় ২ পুলিশ কর্মীর কাছ থেকে গোপন নথি সংগ্রহ করার সময়েই তাঁদের ধরে পুলিশ। এদিকে মায়ানমারে এভাবে সাংবাদিকদের ওপর খাঁড়া নেমে আসায় বেশ চাপে পড়েছে নোবেল জয়ী আন সান সু কি-র সরকার। সেই সুকি, যাঁকে দীর্ঘদিন ধরে মায়ানমারের বন্দি থাকতে হয়েছে দেশদ্রোহিতার অপরাধে। এবার সেই সুকির শাসনেই এই ঘটনায় বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে সাংবাদিকের স্বাধীনতা নিয়েও। ইতিমধ্যেই ২ সাংবাদিককে মুক্তি দেওয়ার অনুরোধ জানিয়েছে রাষ্ট্রসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্রেস ফ্রিডম অ্যাডভোকেটস্, ইউরোপিয়ান ইউনিয়ন।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…