প্রতীকী ছবি
মাত্র ১৬ বছর বয়স। সামনে পুরো জীবনটা পড়েছিল। বাকি ছিল অনেক কিছু পাওয়া। কারণ মাত্র ১৬ বছর বয়সেই সে হয়ে উঠেছিল জনপ্রিয় চিত্রতারকা। ফলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার কেরিয়ার গ্রাফ যে উর্ধ্বমুখী হবে তা মেনে নিচ্ছিলেন সকলেই। কিন্তু সেসব অধরা রেখেই পৃথিবী থেকে বিদায় নিল ১৬ বছর বয়সী ব্রিটিশ কিশোরী অভিনেত্রী মিয়া-লেসিয়া নেলর। কীভাবে এই জনপ্রিয় অভিনেত্রীর মৃত্যু হল তা অবশ্য এখনও পরিস্কার করে জানা যায়নি।
ছোটদের সিনেমা ও টিভি ধারাবাহিকে নেলরের জনপ্রিয়তা শিখর ছুঁয়েছিল। ব্রিটিশ কিশোর-কিশোরীদের কাছে নেলর ছিল জনপ্রিয়তম অভিনেত্রী। ছোটদের সিরিজ মিলি ইনবিটুইন-এর মত জনপ্রিয় ধারাবাহিকের সুবাদে নেলর সুনাম অর্জন শুরু করে। পরে অলমোস্ট নেভার নামে শো-টা দাঁড়িয়েই ছিল নেলরের উপস্থিতির জোরে।
ব্রিটিশ বিনোদন জগতের মানুষজন নেলরের মৃত্যুতে শোকাহত। তাঁদের মতে, নেলর ছিল একজন প্রতিভাবান অভিনেত্রী। সেইসঙ্গে গায়িকা এবং নৃত্যশিল্পীও। তার এমন অকালে চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না অনেকে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…
এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…
মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…
বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…
কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…