National

বিজেপি তাঁকে ভোটে দাঁড়াতে মানা করেছে, খোলাখুলি জানালেন যোশী

বিজেপি তাঁকে ২০১৯ লোকসভা নির্বাচনে দাঁড়াতে মানা করেছে। বিজেপি তাঁকে এবার ভোটে টিকিট দিচ্ছে না। এদিন খোলা চিঠি দিয়ে কানপুরবাসীকে একথা জানালেন বিজেপির অন্যতম বর্ষীয়ান নেতা মুরলী মনোহর যোশী। ৮৫ বছরের যোশী বারাণসী কেন্দ্র থেকে জিততেন। ২০১৪ সালে নিজের সেই জেতা আসন নরেন্দ্র মোদীকে ছেড়ে দেন তিনি। নিজে দাঁড়ান কানপুর কেন্দ্র থেকে। সেখানেও জয়লাভ করেন তিনি।

চিঠিতে মুরলী মনোহর যোশী জানিয়েছেন, প্রিয় কানপুরবাসী বিজেপির সাধারণ সম্পাদক রাম লাল তাঁকে গত সোমবার জানিয়েছেন তিনি যেন কানপুর বা দেশের অন্য কোনও কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা না করেন। কানপুরবাসীকে এভাবে খোলা চিঠি দিয়ে মুরলী মনোহর আসলে তাঁর দলের এই সিদ্ধান্তের প্রতি ক্ষোভই প্রকাশ করেছেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

প্রসঙ্গত শুধু মুরলী মনোহর যোশী বলেই নয়, বিজেপির প্রবাদপ্রতিম নেতা লালকৃষ্ণ আডবাণীকেও এবার ভোটে দাঁড়াতে দেয়নি দল। লালকৃষ্ণ আডবাণীর পকেট সিট হিসাবে পরিচিত গুজরাটের গান্ধীনগর কেন্দ্র থেকে এবার প্রার্থী করা হয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে। লালকৃষ্ণ আডবাণীকে অন্য কোনও কেন্দ্র থেকে প্রতিযোগিতারও টিকিট দেয়নি বিজেপি।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026