৭০-এর দশকের ডাকসাইটে অভিনেত্রী মমতাজের মৃত্যু খবর ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। হুহু করে ছড়াচ্ছিল একসময়ে বলিউড কাঁপানো এই সুন্দরী নায়িকার মৃত্যু সংবাদ। সেই খবর চোখে পড়েছিল তাঁর ছোট মেয়ে তানিয়া মাধবানীর। সুদূর রোমে বসে মায়ের মৃত্যু খবর চোখে পড়তেই অবাক হয়ে যান তিনি। তখনই গুজবে জল ঢালার পরিকল্পনা করেন তানিয়া। ইন্সটাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন তিনি।
সেখানে তানিয়া জানান, সোশ্যাল মিডিয়ায় তাঁর মাকে নিয়ে যে খবর শোনা যাচ্ছে তা নেহাতই গুজব। মমতাজ খুব ভাল আছেন। তাঁর সঙ্গেই রোমে আছেন। তাঁরা একসঙ্গে তাঁর বাগানের জন্য কিছু গাছ কিনতে বাজারে যাচ্ছেন বলেও জানান তানিয়া। অনুরোধ করেন মা খুব ভাল আছেন, গুজবে কান দেবেন না। এতে কাজও হয়। তানিয়ার এই ভিডিও পোস্ট হওয়ার পর মমতাজের মৃত্যুর গুজব ছড়ানো অনেকটাই থেমে যায়।
(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)
মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…