National

বিশ্বের ১২ নম্বর ধনী শহর মুম্বই, পিছিয়ে পড়ল প্যারিস, ফ্রাঙ্কফুর্ট

যতই দেশের সেনসেক্সের পারদ নিম্নমুখী হোক, ধনদেবীর কৃপায় মন্দ যাচ্ছে না দেশের বাণিজ্য নগরীর সময়টা। লক্ষ্মীর বরে ফুলে-ফেঁপে ওঠা মুম্বই আগেই পেয়েছে ১ নম্বরের স্বাদ। এবার, ‘ধনী শহর’-এর তাজ দখলের লড়াইয়ে ১২ নম্বর স্থানে উঠে এল মুম্বইয়ের নাম। অর্থ সম্পদের পরিমাণের নিরিখে এখন মুম্বইয়ের তুলনায় পিছিয়ে পড়ল টরেন্টো, ফ্রাঙ্কফুর্ট, প্যারিসের মতো তাবড় বিত্তশালী শহরগুলি।

সম্প্রতি বিশ্বের ধনী শহরগুলির সম্পদের পরিমাণ নিয়ে একটি সমীক্ষার আয়োজন করে নিউ ওয়ার্ল্ড ওয়েলথ নামের একটি সংস্থা। সমীক্ষায় প্রতিটি শহরের বাড়িঘর, অফিস, ব্যবসা বাণিজ্য সহ সমস্ত দিক বিচার করে দেখা হয়। যদিও সরকারি অর্থ সম্পদকে খতিয়ানের হিসাব থেকে বাদ দিয়েই সমীক্ষাটি করা হয়েছে। সমীক্ষা শেষে ফলাফলের নিরিখে পৃথিবীর ১৫টি বিত্তবান শহরকে বেছে নিয়েছে নিউ ওয়ার্ল্ড ওয়েলথ সংস্থাটি। প্রত্যাশামতই ৩ ট্রিলিয়ন মার্কিন ডলার সম্পদের ঝাঁপি নিয়ে বিশ্বের ১ নম্বর বিত্তশালী শহরের খেতাব দখলে রেখেছে নিউ ইয়র্ক। ১৫টি ‘ধনী’ শহরের মধ্যে ১২তম স্থান অধিকার করেছে মুম্বই। মুম্বইয়ের সাম্প্রতিক মোট সম্পদের পরিমাণ ৯৫০ বিলিয়ন মার্কিন ডলার। আরবসাগরের রানি এই শহরে বর্তমানে ২৮ জন ধনকুবেরের বাস। তাঁদের প্রত্যেকের লক্ষ্মীর ভাণ্ডারে সম্পদের পরিমাণ প্রায় ১০০ কোটি ডলারের বেশি। তাতে অনেকটাই লড়াইয়ে এগিয়ে যেতে সুবিধা হয়েছে মুম্বইয়ের। বিশ্বের সবচেয়ে দ্রুতগামী আর্থিক উন্নয়নের দেশ ভারতের বিত্তশালী শহর হিসাবে মুম্বই পরিচিত নাম। সেই মুম্বই এবার বিশ্বের তাবড় বিত্তশালী শহরের তালিকাতেও নাম তুলে ফেলল।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026