ফি বছর বর্ষায় দু-চারদিন প্রবল বৃষ্টির জন্য মুম্বইয়ের জনজীবন স্তব্ধ হওয়া কোনও নতুন খবর নয়। যেটা নতুন সেটা হল প্রাক বর্ষার বৃষ্টিতেই এমন দশা হওয়া। যেটা হল গত সোমবার সন্ধেয়। প্রবল বৃষ্টিতে ক্রমশ মুম্বই শহরের বিভিন্ন এলাকার জলস্তর বাড়তে থাকে। থমকে যায় মুম্বই লাইফলাইন নামে খ্যাত সেখানকার লোকাল ট্রেন। অনেক লাইনেই ট্রেন চলাচল বিঘ্নিত হয়। এমনকি বিমান ওঠানামাতেও কিছুটা বিঘ্ন ঘটে গত সোমবারের বৃষ্টিতে। ইস্টার্ন ও ওয়েস্টার্ন হাইওয়েতে প্রবল যানজটের সৃষ্টি হয়। ফলে গাড়ি এগোয় শম্বুক গতিতে। অন্যদিকে শহরের মধ্যেও বিভিন্ন রাস্তায় জল দাঁড়িয়ে যাওয়ায় সেখানে যান চলাচল বিঘ্নিত হয়। বাড়ি ফিরতে হিমসিম খেতে হয় আমজনতাকে।
এদিকে প্রবল বৃষ্টির জেরে বানভাসি চেহারা নেয় বাণিজ্য নগরীর বিভিন্ন এলাকা। আশপাশের থানে, রত্নাগিরি, পালঘর সহ বিভিন্ন এলাকায় জল জমে যায়। বর্ষা এখনও আসেনি। তার আগেই এমন প্রবল বৃষ্টি কিন্তু মুম্বইবাসীর কপালের ভাঁজ পুরু করেছে। বর্ষার আগেই যদি এই অবস্থা হয় তবে বর্ষায় না জানি কী হবে, তা ভেবেই অস্থির তাঁরা।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…