National

প্রবল বর্ষণে বানভাসি মুম্বই, গৃহবন্দি বাণিজ্যনগরী

এই কিছুদিন হল ভয়ংকর বৃষ্টির অভিশাপ কাটিয়ে ছন্দে ফিরেছে মুম্বই। কিন্তু সে সুখ সইল কই? মঙ্গলবার সন্ধে থেকে ফের প্রবল বৃষ্টি শুরু হয় আরবপারের বাণিজ্যনগরীতে। ঝাপসা করা বৃষ্টিতে রাতের মধ্যেই বানভাসি চেহারা নেয় গোটা শহর। অফিস কাছারি সেরে ঘরফেরত মানুষজন আটকে পড়েন বিভিন্ন জায়গায়। বাড়ি পৌঁছতে কালঘাম ছুটে যায়। রাতের মধ্যেই মুম্বইয়ের নিচু এলাকাগুলি জলে ভরে যায়। ঘরে ঘরে জল ঢুকে যায়।

এদিকে বৃষ্টি থামার নাম নেয়নি। সাইক্লোনের থাবায় বেহাল মুম্বই। ফলে ক্রমশ আতঙ্ক দানা বাঁধতে থাকে। বৃষ্টির প্রাবল্য এতটাই ছিল যে সন্ধে রাতের পর মুম্বই বিমানবন্দরে কোনও বিমান ওঠানামা করেনি। সাকুল্যে ৫৬টি উড়ান বাতিল করে কর্তৃপক্ষ। একই পরিস্থিতি হয় ট্রেনেরও। অনেক লাইনেই ট্রেন চলাচল স্তব্ধ হয়ে যায়। তবে সকালের পর বৃষ্টি নাগাড়ে চললেও বিমানবন্দরে একটা দুটো করে বিমান ওঠানামা শুরু হয়। যদিও মূল রানওয়ে বন্ধ। কিন্তু ট্রেন লাইনে জল এসে পড়ায় অনেক রুটেই ট্রেন বাতিল হয়। অবস্থা বুঝে সব স্কুল কলেজেই ছুটি ঘোষণা করে দেওয়া হয়। অফিস খোলা থাকলেও হাজারি ছিল নগণ্য। কার্যত গৃহবন্দি মুম্বই।

এদিকে মুম্বইয়ের ভরসা বেস্টের ১৩টি বাস জলের তলায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে বিভিন্ন রাস্তায়। চিন্তা বাড়িয়েছে জোয়ার। একে জল নামার নাম করছে না। তায় আবার জোয়ার এলে সে জলও ঢুকে আসে শহরে। ফলে অবস্থা আরও খারাপ হতে পারে বলেই মনে করছেন আম-মুম্বইবাসী। সাইক্লোনের জেরে এতটাই বৃষ্টি হচ্ছে যে ২০০৫-এর আতঙ্ক পেয়ে বসেছে সকলকে। ক্রমশ জল বাড়ছে। প্রবল বৃষ্টি রেকর্ড হয়েছে মুম্বই, কান্দিভালি, বোরিভেলি, বান্দুপ-এ।

News Desk

বালি নয় বরফের রাজ্য, ক্রমশ কাশ্মীর হয়ে উঠেছে মরুরাজ্য

বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…

April 8, 2026

ভাসমান চা, বৃদ্ধার হাত ধরে দেশে এও এক অনন্য অভিজ্ঞতা

ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…

April 8, 2026

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026