ফাইল : জলমগ্ন মুম্বইয়ের রাস্তা, ছবি - আইএএনএস
শহর স্তব্ধ করে দেওয়া বৃষ্টি বছরে ২-৩ দিনই হয়। এ শহর তা জানেও। প্রতিবছরই এমন দিন স্তব্ধ করে দেয় জনজীবন। এবারও তাই হল। স্তব্ধ হয়ে গেল মায়ানগরীর জনজীবন।
মুম্বই ভারতের অন্যতম ব্যস্ত শহর। তার ওপর সপ্তাহের প্রথম দিন। কিন্তু রাত ১টা থেকে সেই যে বৃষ্টি শুরু হয় তা সকাল ৭টা পর্যন্ত কার্যত থামার নাম নেয়নি। মুষলধারে বৃষ্টি রাতটা স্বস্তি দিলেও ভোর হতেই সকলের চিন্তার ভাঁজ পুরু হয়।
এ শহরের হালহকিকত শহরবাসীর জানা। সকাল হতেই দেখা গেল গোটা শহরটা জলের তলায় হারিয়ে গেছে। ৫০টির ওপর বিমান বাতিল করা হয়েছে। অন্যান্য বিমানও কখন ছাড়বে সে বিষয়ে নিশ্চিত না হলে মানুষকে বাড়ি থেকে বার হতে নিষেধ করেছে বিমান সংস্থাগুলি।
এদিকে মুম্বই শহরটার লাইফলাইন বলা হয় সেখানকার লোকাল ট্রেনকে। সেই লোকাল ট্রেনও অধিকাংশ জায়গায় স্তব্ধ হয়ে যায়। অনেক জায়গায় জলের তলায় চলে গেছে ট্রেন লাইন।
কিছু ট্রেন অবশ্য ওই জলের ওপর দিয়েই যাতায়াত করার চেষ্টা করেছে। বেস্টের বাসও বড় একটা চোখে পড়েনি। স্কুলে ছুটি ঘোষণা করা হয়। শহরের অধিকাংশ জায়গায় কোমরজল থাকায় গাড়ি নিয়ে রাস্তায় বার হওয়া যায়নি।
শহর প্রশাসনের তরফে জানানো হয় যদি বৃষ্টি ঘণ্টা ২-৩-এর জন্যও থামে তাহলেও জল নেমে যাবে। কিন্তু বৃষ্টি বড় একটা থামেনি। বরং ভারী বৃষ্টিরই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
সোমবার হলেও অধিকাংশ মুম্বইবাসীই পূর্বতন অভিজ্ঞতাকে মাথায় রেখে বাড়ি থেকে বার হননি। যাঁরা বার হয়েছিলেন তাঁরা গন্তব্যে পৌঁছতে সমস্যায় পড়েন।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…