National

জলের তলায় মায়া নগরী, স্তব্ধ জনজীবন, নদীর চেহারা নিয়েছে অনেক রাস্তা

বর্ষার ইনিংস এখনও অনেক বাকি। বলা ভাল প্রায় শুরু। আর তারমধ্যেই কার্যত স্তব্ধ হয়ে গেল জনজীবন। রাত থেকে টানা বৃষ্টির জেরে বাণিজ্য নগরী এখন ভেনিস।

এ ছবি অবশ্য ফি বছরের। মায়া নগরীর বাসিন্দারও জানেন বর্ষার সময় এমন কয়েকটা দিন যাবে যেদিন কার্যত স্তব্ধ হয়ে যাবে তাঁদের জনজীবন। এবার বর্ষা শুরুর পর একদিন প্রায় এমন অবস্থা সৃষ্টি হয়েছিল গত সপ্তাহে। তবে এতটা হয়নি যা নজরে পড়ল মঙ্গলবার।

আগের রাত থেকেই মুম্বই সহ কোঙ্কণ উপকূল জুড়েই প্রবল বৃষ্টি শুরু হয়। বৃষ্টি একটানা চলতে থাকে। ফলে সকালে শহরের চেহারা কেমন হতে চলেছে তা শহরবাসীর কাছে অনুমেয় ছিল।

সকাল থেকেই মুম্বইয়ের অধিকাংশ নিচু এলাকা জলের তলায় চলে যায়। অধিকাংশ সাবওয়ে দিয়ে যান চলাচল বন্ধ হয়। অনেক রাস্তা আলাদা করে দেখা যাচ্ছিল না। কেবল জল আর জল।

সিয়ন, ওয়াডলা, কিংস সার্কেল, পারেল, কুরলা, পানভেল, নেহেরু নগর, আন্ধেরি, ঘাটকোপর, চেম্বুর, ধারাবি, দাদর কোমর জলের নিচে হারিয়ে যায়। অনেকেই বাড়ি থেকে বার হওয়ার পরিস্থিতিতে ছিলেননা। অনেক বাড়িতে জল ঢুকে যায়।

অধিকাংশ রাস্তাতেই জল জমে থাকায় মুম্বই শহর জুড়েই গাড়ি শামুকের গতিতে সকাল থেকে চলেছে। নেহাত বাড়ি থেকে বার না হওয়ার হলে মানুষ ঘরে থাকার পথেই হেঁটেছেন। অনেকে বাড়ি থেকে অফিস করেছেন।

আবহাওয়া দফতর জানাচ্ছে, মুম্বই সহ তার আশপাশের এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে। রায়গড়, রত্নগিরি এবং সিন্ধুদুর্গ জেলার জন্য ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

সিংহ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কন্যা রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কন্যা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

তুলা রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

তুলা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃশ্চিক রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

ধনু রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মকর রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026