National

অতিপ্রবল বৃষ্টিতে জলে ভাসছে বাণিজ্যনগরী

করোনার ধাক্কায় বেসামাল মুম্বইকে আরও বেসামাল করে দিল প্রবল বর্ষণ। শনিবার অতিপ্রবল বৃষ্টির কবলে পড়ল বাণিজ্যনগরী।

মুম্বই : অতিপ্রবল বৃষ্টি যে হবে তা গত শুক্রবারই জানিয়ে দিয়েছিল আবহাওয়া দফতর। মুম্বই সহ কোঙ্কণ উপকূল এলাকায় কমলা সতর্কতাও জারি করেছিল। শুক্রবারই মুম্বইতে ভারী বৃষ্টি শুরু হয়। তবে তা শনিবার আরও বাড়বে বলেই জানিয়েছিল আবহাওয়া দফতর। হয়েছেও তাই। মুম্বই জুড়ে শনিবার প্রবল বৃষ্টি হয়েছে। বৃষ্টি আরও বাড়ে বিকেলে। ফলে দ্রুত শহর জলের তলায় যেতে থাকে। মুম্বই পুরসভার তরফে শনিবার সকলকে বাড়িতেই থাকতে পরামর্শ দেওয়া হয়েছিল।

শনিবার মুম্বই, পালঘর, থানে সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে অতিভারী বৃষ্টি হয়েছে। একদিনে ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তার সঙ্গে জোয়ারের জেরে মুম্বই শহরের ধার ঘেঁষা সমুদ্রের ধারেকাছে কাউকে ঘেঁষতে মানা করা হয়। কারণ ঢেউ উত্তাল ছিল। এদিকে সমুদ্রে জোয়ার থাকা মানে মুম্বই শহর থেকে বৃষ্টির জল নামতে না পারা। তার জেরে প্রবল বৃষ্টির হাত ধরে খুব দ্রুত মুম্বই শহরের বহু এলাকা জলের তলায় যেতে থাকে। বিশেষত নিচু এলাকাগুলি।

মুম্বইয়ের হিন্দমাতা, ধারাবি ক্রস রোড, দাদর টিটি, ওয়াডলা, চেম্বুর জলের তলায় চলে যায়। কুরলার অবস্থাও খারাপ। এছাড়া আন্ধেরিতে গত শুক্রবার থেকেই জল। তা আরও বাড়ে শনিবার। অনেক রাস্তায় যান চলাচল করতে পারেনি। তবে একটাই স্বস্তি। শনিবার প্রবল বর্ষণ হলেও রবিবার আর অতটা ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026