National

ফের জলের তলায় মুম্বই, ১৩০০ মানুষকে উদ্ধার করল এনডিআরএফ

বৃষ্টি মুম্বই শহরের পিছু ছাড়ছে না। যেখানে কলকাতা শহর স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি পেয়েছে, সেখানে মুম্বই এবার প্রায় সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে। এত বৃষ্টি মুম্বই কোনও বছরই এমন লাগাতারভাবে পায়না। গত ৪ দিন ধরেই মুম্বই জুড়ে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টি বুধবার মাত্রা ছাড়াল। একটানা অঝোর বর্ষণে মুম্বই শহরের অধিকাংশ জায়গা জলের তলায় চলে যায়। কুরলার বেল বাজার এলাকায় জলস্তর এতটাই বেড়ে যায় যে সেখানকার বাসিন্দাদের যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার করতে হয়। প্রায় ১ হাজার ৩০০ জনকে এনডিআরএফ উদ্ধার করে।

মুম্বইয়ের বৃষ্টি এদিন সড়ক, রেল ও বিমান পরিষেবার ওপর প্রভাব ফেলেছে। মুম্বই ও নবি মুম্বইয়ের অধিকাংশ রাস্তা জলের তলায় চলে গেছে। মিঠি নদীর জল দুকুল ছাপিয়ে আশপাশ ভাসিয়ে দিয়েছে। ওয়েস্টার্ন হাইওয়েতে এদিন এতটাই যানজটের সৃষ্টি হয় যে অনেকেই কর্মস্থলে পৌঁছে উঠতে পারেননি। যেটুকু রাস্তা যাওয়া যোগ্য ছিল সেসব রাস্তায় প্রায় সব গাড়ি ঢুকে প্রবল যানজটের সৃষ্টি হয়।

মুম্বই শহরে অনেক নিচু এলাকা রয়েছে। সিয়ন, আন্ধেরি, ওয়াডলা, পারেল, কিংস সার্কেল, চুনাভাট্টি, যোগেশ্বরী, সান্তাক্রুজ, মুলুন্দ, ভিকরোলি, কুরলা সহ অনেক এলাকায় জল ৩ ফুট ছাড়িয়ে যায়। মুম্বই শহরের নিকাশি পুরোটাই নির্ভর করছে সমুদ্রের জোয়ার-ভাটার ওপর। সমুদ্রে জোয়ার থাকলে জল শহরেই আটকে থাকে। ভাটা হলে জল আস্তে আস্তে নামতে থাকে। কিন্তু তখনও যদি অঝোর বর্ষণ চলে তাহলে জল নিকাশির সঙ্গে সঙ্গে ভরতেও থাকে। ফলে জল যন্ত্রণা একই থাকে। এদিন মুম্বইয়ের বাসিন্দাদের চিন্তার ভাঁজ পুরু করে আবহাওয়া দফতর জানিয়েছে এমন বৃষ্টি মুম্বই সহ গোটা কোঙ্কণ উপকূল জুড়েই আরও ২-৩ দিন চলবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026