National

মাঝরাত থেকে অঝোর বর্ষণ, বানভাসি মুম্বই

গত সপ্তাহেও ঠিক এমনই একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। সেটাও ছিল উইকএন্ড। এ সপ্তাহেও একই পরিস্থিতি। এটাও উইকএন্ড। গত ১০ দিন ধরেই বাণিজ্য নগরীতে বৃষ্টি হয়েই চলেছে। কখনও একটু থামছে। কখনও ফের নামছে। কিন্তু গত সপ্তাহান্তে ও এ সপ্তাহের শেষে টানা বৃষ্টি দেখল মুম্বই। ফলে বানভাসি হল শহর। নিচু এলাকায় জল উঠল কোমর পার করে। এ সপ্তাহে বৃষ্টির মধ্যেই মুম্বই জনজীবন চলছিল নিজের গতিতে। সমস্যা ছিল সড়ক পথে যাতায়াত বা ট্রেনে দেরি। কিন্তু শুক্রবার গভীর রাত থেকে ফের অঝোর বর্ষণ শুরু হয় শহরে।

টানা বৃষ্টি চলতেই থাকে। সারা রাত বৃষ্টি ও সকালের আলো ফোটার পরও বিরামহীন বর্ষণ মুম্বইকে শনিবার সকাল থেকে ফের স্তব্ধ করে দিয়েছে। যদিও শনিবার হওয়ায় অধিকাংশ অফিস বন্ধ। ব্যস্ততাও কম। তবু যাঁরা বার হয়েছেন বা বার হতে বাধ্য হয়েছেন তাঁদের ভোগান্তি এদিন সকাল থেকেই চরমে উঠেছে। ট্রেন চললেও তা চলছে মন্থর গতিতে। ফলে ট্রেন দেরিতে চলছে। বিমান অবশ্য ওঠানামা করেছে। তবে অধিকাংশ ক্ষেত্রেই প্রায় ৩০ মিনিট দেরিতে। সড়ক পথের অবস্থা সবচেয়ে শোচনীয়।

জল জমার জন্য মুম্বই বিখ্যাত। শনিবার সকাল থেকেই কান্ডিভলি, বোরিভলি, খার, সান্তাক্রুজ, আন্ধেরি, পারেল, মুতুঙ্গা, দাদর, ভিকরোলি, সিয়ন, ঘাটকোপর, কুরলা, মুলুন্দ সর্বত্র জলে জলমগ্ন। নালা সোপারা, ভাসি, মীরা রোডের একাংশ সহ বিভিন্ন এলাকা এতটাই জলের তলায় যে সেখানে যানবাহন, মানুষ কেউই যাতায়াত করতে পারছেন না।

এদিকে মুম্বই সংলগ্ন সমুদ্রও উত্তাল। বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে। রাস্তায় জল এসে পড়ছে তাজ হোটেলের সামনে। এই পরিস্থিতিতে মুম্বইয়ের বৃহন্মুম্বই পৌরসভার তরফে সমুদ্রের ধারে যেতে মানুষকে নিষেধ করা হয়েছে। মুম্বইতে অনেকেই সমুদ্র উত্তাল হলে গেটওয়ে অফ ইন্ডিয়া সংলগ্ন এলাকায় ঢেউয়ের ছোঁয়া পেতে রাস্তার ধারের বাঁধানো রকে ভিড় জমান। আনন্দ করেন। যাতে অনেক সময় সামিল হন পর্যটকরাও। এটাও মুম্বই শহরের এক অনবদ্য আনন্দের খোরাক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026