National

ভোর থেকে বাণিজ্য নগরীতে মুষলধারে বৃষ্টি, শহর জুড়ে প্রবল যানজট

এতদিন ধরে অসহ্য গরম সহ্য করার পর অবশেষে মুম্বই শহর জুড়ে নামল বর্ষা। আর বর্ষা প্রথম দিনেই প্রায় অচল করে দিল শহরের স্বাভাবিক জনজীবন। এমনিতেই মুম্বইয়ের যানজট বিখ্যাত। তারমধ্যে বৃষ্টি হলে তো কথাই নেই। শুক্রবার ভোরে মুম্বইবাসীর ঘুম ভাঙে তুমুল বৃষ্টির মধ্যে। আকাশ কালো করা মেঘ থেকে মুষলধারায় বৃষ্টি চলতেই থাকে। সাধারণত শনিবার ও রবিবার মুম্বই শহরে ছুটির হাওয়া বয়। তার আগে শুক্রবারই কার্যত ছিল এ সপ্তাহের কর্মদিবসের শেষ দিন। এই বৃষ্টি শনি বা রবিবার হলে তাই সমস্যা হত না। কিন্তু শহরে বর্ষা ঢুকল শুক্রবার। আর ঢুকলই প্রবল বৃষ্টি নিয়ে।

খাতায় কলমে মুম্বইতে বর্ষা প্রবেশ করে ২৫ জুন। এবার তা ঢুকল ৩ দিন পর। আর প্রথম দিনেই মুম্বই শহরের বিভিন্ন জায়গা প্রবল বৃষ্টিতে বানভাসি চেহারা নিল। বিভিন্ন এলাকায় জল জমে গিয়ে যানজটের চেহারাটা ভয়ংকর আকার নেয়। বিভিন্ন রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় সাধারণ মানুষকে। গাড়ির লম্বা লাইনে ঠায় দাঁড়িয়ে থাকতে হয় কর্মস্থলমুখী মানুষজনকে। সকাল থেকেই মুম্বইয়ের জুহু, মুলুন্দ, ভিলেপার্লেতে বৃষ্টি শুরু হয়। মূল শহরের লাগোয়া থানে, ভাসী, ভিরার এলাকাতেও প্রবল বৃষ্টি শুরু হয় কাকভোর থেকে।

মুম্বইয়ের নিকাশি সমস্যা দীর্ঘদিনের। সেই সমস্যা বর্ষার প্রথম দিনেই ভুগিয়েছে মুম্বইবাসীকে। ধারাবি থেকে ওয়েস্টার্ন এক্সপ্রেসওয়ে। সর্বত্রই গাড়ির লম্বা লাইন। তবে মুম্বইয়ের লাইফলাইন বলে পরিচিত ট্রেন চলাচল বিঘ্নিত হয়নি। এটাই যা সান্ত্বনা ছিল এদিন। না হলে শহরটাই স্তব্ধ হয়ে যেত। যেমন দেখা যায় প্রতিবছর বর্ষার মধ্যে ২-৩ দিন। বিমান চলাচলও করেছে নিয়ম মেনেই। এদিকে বৃষ্টির জন্য রাস্তাঘাটে প্রবল সমস্যা হলেও বিকট গরম থেকে মুক্তি পেয়ে খুশি মু্ম্বইবাসী। পরের ২ দিন উইকএণ্ড। সেটা বেশ জমিয়ে কাটবে বলেই মনে করছেন তাঁরা। শহরের পারদও বৃষ্টির জেরে এক ধাক্কায় বেশ কিছুটা নেমে গেছে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় বৃষ্টির ছবি পোস্ট করেছেন সকাল থেকে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026