National

সপ্তাহের প্রথম দিনেও মুষল ধারাপাত, থমকে বাণিজ্য নগরী

শুরু হয়েছিল গত শনিবার থেকে। সোমবারও সেই নাগাড়ে বৃষ্টি থামার নাম নিচ্ছেনা। ফলে ক্রমশ জটিল আকার নিচ্ছে মুম্বইয়ের জনজীবন। শনিবার বা রবিবার ছিল উইকএণ্ড। ফলে কর্ম ব্যস্ততা ছিলনা। বরং অনেকেই বাড়িতে অলস সময় কাটিয়ে বৃষ্টির আনন্দ উপভোগ করেছেন। কিন্তু সোমবার সকাল হতেই তাঁদের মাথায় হাত পড়েছে। সোমবারও সকাল থেকেই মুম্বইতে অনর্গল বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জেরে শহরের সব স্কুল, কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। বহু রাস্তা জলের তলায়। দাদর, সিওন, পারেল, মালাড, আন্ধেরি, কুরলা, যোগেশ্বরীর অনেক এলাকা জলের তলায় চলে গেছে। ফলে যানবাহন কোনও কোনও রাস্তায় যাতায়াত বন্ধ। কোথাও জল ঠেলে বাস বা গাড়ি এগোচ্ছে শম্বুক গতিতে। যার জেরে সৃষ্টি হচ্ছে যানজটও। মুম্বইয়ের লাইফলাইন ট্রেন। সেই লোকাল ট্রেন পরিষেবাও এদিন সকাল থেকেই বিঘ্নিত হয়েছে। বহু ট্রেন ধীরে চলায় কোনও ট্রেনের সময়ের ঠিক ঠিকানা থাকছে না। অনেক লাইনের ওপর জল জমে থাকায় ট্রেনের গতি বাড়ানোও সম্ভব হচ্ছেনা। বরং অনেকেই ভীত এখনও তো তবু ট্রেন চলছে। কখন না বন্ধ হয়ে যায়!

আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে এখনও আগামী ৪ দিন এই পরিস্থিতি বজায় থাকবে। মুম্বই ও তার পার্শ্ববর্তী এলাকায় প্রবল বৃষ্টি চলবে। তবে কী গোটা সপ্তাহটাই কর্মনাশা হতে চলেছে? এ প্রশ্ন সপ্তাহের শুরুর দিনেই তুলেছে মুম্বইয়ের গতির জীবন।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026