মুম্বইয়ে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, মৃত ৫

রাসায়নিক কারখানার বয়লার ফেটে মৃত্যু হল কর্মরত ৫ শ্রমিকের। আহত হয়েছেন অন্তত ৯০ জন শ্রমিক। তাঁদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের কল্যাণের কাছে ডোম্বিভলিতে। অন্যান্য দিনের মতই আচার্য কেমিক্যাল ফ্যাক্টরিতে বৃহস্পতিবার সকালে কাজ চলছিল। আচমকাই কারখানার ফেজ টুয়ে থাকা একটি বয়লারে বিস্ফোরণ হয়. জোড়াল বিস্ফোরণে আশপাশের ৬টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ভেঙে যায় বাড়ির জানালার কাচ। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। এদিকে বিস্ফোরণের পরই কারখানার ওই অংশে আগুন লেগে যায়। দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। ব্যস্ত দিনে এমন ঘটনায় এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। যানজটের জেরে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে পারছিল না। এদিকে কেন এই ঘটনা ঘটল তা অবিলম্বে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন ডিসট্রিক্ট কালেক্টর মহেন্দ্র কল্যাণকর।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026