মুম্বই, ফাইল ছবি
চিনের বেজিং শহরই ছিল এশিয়ার এক নম্বরে। মুকুট ধরে রেখেছিল তারা। কিন্তু তা আর রইল না। তা ছিনিয়ে নিল ভারতের শহর মুম্বই। ভারত এখন বিশ্বের সবচেয়ে দ্রুত আরবপতি তৈরি করা দেশ। গত ১ বছরে ২৬ জন নতুন আরবপতি তালিকায় যুক্ত করেছে মুম্বই শহর।
একদিকে মুম্বই যখন বেজিংকে টপকেছে, ঠিক তখনই আবার ভারত টপকে গেছে জার্মানিকে। এশিয়ার মধ্যে বেজিংই ছিল সেই শহর যেখানে সবচেয়ে বেশি সংখ্যক আরবপতির বাস ছিল।
কিন্তু তাকে টপকে এশিয়ার আরবপতিদের রাজধানী হয়েছে মুম্বই। হিউম্যান রিসার্চ ইন্সটিটিউটের রিপোর্ট সামনে আসতেই দেখা যায় মুম্বই এখন এশিয়ার ১ নম্বর আরবপতির শহর। বেজিং নেমে গেছে ২ নম্বরে।
যখন মুম্বইয়ের এই সাফল্যে দেশ গর্বিত তখন ওই রিপোর্টেই আরও একটি খবর ডবল আনন্দ উপহার দিয়েছে ভারতবাসীকে। দেখা গেছে আরবপতির সংখ্যার নিরিখে ভারত এখন বিশ্বের তৃতীয় দেশ।
যদিও তারা তৃতীয় দেশ ছিলনা। তৃতীয় স্থানে ছিল জার্মানি। কিন্তু ২৭১ জন আরবপতি নিয়ে জার্মানিকে ছিটকে দিয়ে এখন তালিকার ৩ নম্বরে নাম ভারতের।
প্রসঙ্গত আরবপতি বলতে বোঝায় ধনী নয়, অতি ধনী মানুষ। হিসাব অনুযায়ী ৮ হাজার ৩০০ কোটি টাকার ওপর যাঁদের মোট সম্পত্তির পরিমাণ তাঁদের বিলিয়নিয়ার বলা হয়। বিশ্বের হিসাবে ১০০ কোটি ডলারের ওপর যাঁদের মোট সম্পত্তির পরিমাণ তাঁরাই বিলিয়নিয়ার। অর্থাৎ আরবপতি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…