National

সপ্তাহ শেষে বাণিজ্যনগরীতে জারি ১৪৪ ধারা

সপ্তাহের শেষে গোটা দেশেই একটা ছুটির মেজাজ থাকে। সেখানে বাণিজ্যনগরীতে জারি হল ১৪৪ ধারার আওতায় একগুচ্ছ বিধিনিষেধ। যা সপ্তাহ শেষে ছুটি মাটি করেছে।

শুক্রবার রাত ১২টা থেকেই জারি হয়েছে ১৪৪ ধরার আওতায় একগুচ্ছ বিধিনিষেধ। যা জারি থাকবে রবিবার পর্যন্ত। কোথাও ৫ জন বা তার বেশি মানুষ একত্র হতে পারবেননা। কোনও মিটিং, মিছিল, জমায়েত করা যাবেনা। এমনকি গাড়ির ভিড়ও করা যাবেনা।‌

ওমিক্রন রুখতে এবার নয়া বিধিনিষেধের পথেই হাঁটল মুম্বই পুলিশ। ওমিক্রন যেভাবে দেশে উঁকি দিচ্ছে, যেভাবে বিভিন্ন শহরে ওমিক্রন সংক্রমিতের খোঁজ মিলছে তাতে আর ঝুঁকি নিতে চায়নি পুলিশ প্রশাসন।

করোনায় কার্যত বিধ্বস্ত ছিল মুম্বই। সুদীর্ঘ সময় ধরে মুম্বইবাসী কাটিয়েছেন ঘরের মধ্যে। সেসব কাটিয়ে এখন মুম্বই ছন্দে ফিরেছে। কিন্তু তা দীর্ঘস্থায়ী হল না। ওমিক্রন আতঙ্কে ফের করোনাবিধির রাস্তায় হাঁটল প্রশাসন। জারি হল ১৪৪ ধারার আওতায় বিধিনিষেধ।

পুলিশ অবশ্য এই বিধিনিষেধ জারির জন্য ২টি কারণকে সামনে আনছে। একটি তো অবশ্যই ওমিক্রন থেকে মানুষকে রক্ষা করতে এই পদক্ষেপ।

দ্বিতীয়ত পুলিশ জানাচ্ছে নানদেদ, মালেগাঁও বা অমরাবতীতে যে হিংসা ছড়িয়েছে তা যাতে মুম্বই শহরে কোনও প্রভাব না ফেলতে পারে সেজন্যও এই ১৪৪ ধারার নির্দেশ।

কারণ যাই হোক মুম্বইবাসী কিন্তু ডিসেম্বরের উপভোগ্য সপ্তাহ শেষের আনন্দ মাটি হওয়ায় বেজায় অখুশি। মুম্বই শহরটা সপ্তাহ শেষে একদম অন্য রূপে সেজে ওঠে।

মানুষ আগামী সপ্তাহের কাজের অক্সিজেনটা প্রাণভরে নিয়ে নেন সপ্তাহ শেষের সময়টা আনন্দ করে। সেটাই এই নয়া বিধিনিষেধে এ সপ্তাহে মাঠে মারা গেল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026