National

ট্রাফিক জ্যাম, বিশ্বের ৪০৩ শহরের শীর্ষে ভারতের এই শহর

বিশ্বের ৬টি মহাদেশের ৪০৩টি শহরের মধ্যে ১ নম্বরে জায়গা পেল মুম্বই। সবচেয়ে বেশি ট্রাফিক জ্যামের শহর হিসাবে। ট্রাফিক জ্যামের নিরিখে বিশ্বের মধ্যে ৪ নম্বরে দিল্লি। লোকেশন টেকনোলজি স্পেশালিষ্ট টমটম সংস্থার করা খতিয়ান বলছে ২০১৮ সালে বিশ্বে ট্রাফিক জ্যামের শহর হিসাবে ১ নম্বর জায়গা ধরে রেখেছে মুম্বই। কারণ তার আগের বছরও মুম্বই এই তালিকার ১ নম্বর জায়গাতেই ছিল। ফলে পরপর ২ বছর এই নজির গড়ল ভারতের বাণিজ্যনগরী।

টমটম-এর পরিসংখ্যান বলছে, মুম্বই শহরে একজন তাঁর গন্তব্যে পৌঁছতে ৬৫ শতাংশ বেশি সময় ব্যয় করেন। আর তা করতে হয় কেবল ট্রাফিক জ্যামের কারণে। এই তালিকার ২ নম্বরে রয়েছে কলম্বিয়ার রাজধানী বোগোটা। এখানে একজন পথচলতি মানুষকে ৬৩ শতাংশ অতিরিক্ত সময় ট্রাভেল টাইম হিসাবে ব্যয় করতে হয়। তৃতীয় স্থানে রয়েছে পেরুর রাজধানী শহর লিমা। এখানে অতিরিক্ত সময় ব্যয় করতে হয় ৫৮ শতাংশ। ৪ নম্বরে থাকা দিল্লিতেও একজন রাস্তায় বার হয়ে গন্তব্য ছুঁতে এই একই পরিমাণ অতিরিক্ত সময় ব্যয় করেন। পঞ্চম স্থানে রয়েছে রাশিয়ার রাজধানী শহর মস্কো। এখানে ট্রাফিকের ভিড়ে অতিরিক্ত সময় ব্যয় হয় ৫৬ শতাংশ।

টমটম সংস্থা জানাচ্ছে শেষ ১০ বছরে বিশ্ব জুড়ে ট্রাফিক জ্যাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ফলে তাদের এই ১০ বছরে বিশ্বের ৭৫টি নতুন শহরকে তালিকাভুক্ত করতে হয়েছে। আর যা পরিস্থিতি তাতে ক্রমেই এই ট্রাফিক সমস্যা বেড়ে চলেছে। বিশ্বের সাকুল্যে ৯০টি এমন শহর রয়েছে যেখানে যাতায়াতের সময় বেড়েই চলেছে ট্রাফিক সমস্যার কারণে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026