ট্রেড মার্ক ইস্যুতে মুখ্যমন্ত্রীকে টার্গেট করে শনিবার রাজ্য বিজেপির সদর দফতরে আর এক প্রস্থ তোপ দেগেছেন সদ্য বিজেপিতে নাম লেখানো মুকুল রায়। এদিন সাংবাদিক বৈঠকের একদম শেষ প্রান্তে এসে তিনি একটি কৌতূহল জাগিয়ে রাখলেন সবার মনে। এদিন সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, তাঁর কাছে এমন একটি ভিডিও রয়েছে যেখানে রাজ্যের এক বিধায়কপুত্র বলছেন যে তাঁর বাবা খুন করেছেন। সেই ভিডিও একদিন তিনি রাজ্য বিজেপির পার্টি অফিসে বসে সকলকে দেখাবেন বলে প্রতিশ্রুতি দেন মুকুল রায়। যদিও এর বেশি বিষয়টি নিয়ে কোনও কৌতূহল নিরসনের পথে হাঁটেননি তিনি।
মুকুল রায়ের এমন এক দাবির পরই নড়েচড়ে বসেছে তৃণমূল। বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে সত্যিই এমন এক ভিডিও সামনে এলে তা দলের ভাবমূর্তির জন্য যে বড় একটা সুখের হবে না, সেকথা বিলক্ষণ জানেন তৃণমূল নেতৃত্ব। এখন তাঁরা খুঁজে বেড়াচ্ছেন কে সেই বিধায়ক? কার ছেলে এমন কথা ক্যামেরার সামনে বলেছেন? আপাতত সেই খোঁজেই ব্যস্ত তৃণমূলের নেতৃত্ব।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…