Kolkata

জাতীয়স্তরে তাঁর নেতা অমিত শাহ, বাংলায় ক্যাপ্টেন দিলীপ, জানালেন মুকুল

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর মুকুল রায়ের রাজ্য বিজেপিতে অবস্থান কী হবে তা নিয়ে জোর জল্পনা চলছিল। দিলীপ ঘোষ না মুকুল রায়, কার হাতে থাকবে আগামী দিনে রাজ্য বিজেপির লাগাম। এ প্রশ্ন উঠছিল রাজনৈতিক মহলে। সেসব জল্পনায় জল ঢেলে এদিন প্রথমবার রাজ্য বিজেপির সদর দফতরে পা রেখে সদ্য তৃণমূল ছেড়ে আসা মুকুল রায় জানিয়ে দিলেন, জাতীয় স্তরে তাঁর নেতার নাম অমিত শাহ। আর রাজ্যে তাঁর ক্যাপ্টেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের নেতৃত্বে কাজ করতে তাঁর কোনও অসুবিধা নেই বলেও জানিয়ে দেন তিনি।

৩ নভেম্বর দিল্লিতে যোগ দেন বিজেপিতে। তারপর সেই বিজেপির উত্তরীয় গায়ে এদিন প্রথম বিজেপি নেতা হয়ে কলকাতায় পা রাখলেন প্রাক্তন তৃণমূল সেনাপতি মুকুল রায়। বিমানবন্দরে নতুন নেতাকে স্বাগত জানাতে অনেক বিজেপি কর্মী-সমর্থক ভিড় জমান। তাঁদের অভিনন্দন গ্রহণের পর মুকুলবাবুকে বাইরে বার করতে রীতিমত কসরত করতে হয় তাঁর সুরক্ষার দায়িত্বে থাকা কর্মীদের। সেখান থেকে সোজা বিজেপি পার্টি অফিস।

সেখানেও তখন বিজেপির রাজ্য নেতৃত্বের ভিড়। মুকুলবাবু ঢুকতেই সেখানেও চলে আর এক প্রস্থ অভিনন্দনপর্ব। সব মিটিয়ে দিলীপ ঘোষের পাশে বসে সাংবাদিক বৈঠকে মুকুল রায় জানান, তাঁর সামনে এখন মহাভারতের কৌরব-পাণ্ডব যুদ্ধ। নিজের প্রাক্তন সহকর্মীদের বিরুদ্ধে লড়াই তাঁর কাছে ধর্মযুদ্ধ। তবে এদিন তৃণমূলের বিরুদ্ধে মুখ খোলেননি বিজেপি নেতা মুকুল রায়। বরং পরিস্কার করে দিয়েছেন, বিজেপির ডাকে রানি রাসমণি রোডে আগামী ১০ নভেম্বরের জনসভা থেকেই যা বলার তিনি বলবেন।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026