Business

মেয়ের বিয়ের কার্ড দিতে কেদার-বদ্রিতে মুকেশ আম্বানি

আগামী ১২ ডিসেম্বর মেয়ের বিয়ে। ফলে বাবা মুকেশ আম্বানির এখন নাওয়া খাওয়ার সময় নেই। কার্ড এসে পড়েছে। এবার বিতরণের পালা। তার আগে সোমবার কেদারনাথ ও বদ্রিনাথে গিয়ে ঈশ্বরকে প্রথম কার্ড দিয়ে এলেন রিলায়েন্স অধিপতি। সোমবার বদ্রিনাথে যেখানে তিনি হেলিপ্যাড থেকে নামেন সেখান থেকে মন্দির ১ কিলোমিটারের বেশি পায়ে হেঁটে যেতে হয়। সেই রাস্তা পায়ে হাঁটেই পার করেন মুকেশ। আবহাওয়া খারাপ ছিল গত কয়েকদিন। ফলে এদিনও রাস্তা ছিল বেশ পিচ্ছিল। তার ওপর দিয়েই সংস্থার কর্মকর্তাদের কয়েকজনকে নিয়ে মন্দিরে হাজির হন তিনি। বদ্রিনাথের কাছে বিয়ের কার্ড দিয়ে নিমন্ত্রণ সারেন তিনি।

মুকেশ আম্বানি এদিন কেদারনাথেও যান। সেখানেও কেদারনাথকে কার্ড দিয়ে নিমন্ত্রণের পাশাপাশি প্রায় ১ ঘণ্টা পুজো দেন। মন্দির ট্রাস্টে ৫১ লক্ষ টাকা দানও করেন। আগামী ১২ ডিসেম্বর মুকেশ ও নীতা আম্বানির মেয়ে ইশা আম্বানির বিয়ে হচ্ছে শিল্পপতি অজয় পিরামলের ছেলে আনন্দ পিরামলের সঙ্গে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026