Entertainment

দাদু হলেন মুকেশ আম্বানি

দাদু হলেন ভারতের সবচেয়ে ধনী মানুষ মুকেশ আম্বানি। তাঁর ঘরে এল এক পুত্র সন্তান। দাদু হয়ে সদ্যোজাতকে কোলে করে একটি ছবিও প্রকাশ করেছেন মুকেশ।

মুম্বই : রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানির ছেলে আকাশ আম্বানি ও পুত্রবধূ শ্লোকার কোল আলো করে এল এক পুত্র সন্তান। বৃহস্পতিবার পুত্র সন্তানের জন্ম দেন শ্লোকা আম্বানি। যা আম্বানি পরিবারে খুশি হাওয়া বইয়ে দিয়েছে।

খুশির হাওয়া বইছে শ্লোকার বাপের বাড়ি মেহতা পরিবারেও। এই খুশির খবর মুকেশ আম্বানি ও তাঁর স্ত্রী নীতা আম্বানি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

আম্বানি দম্পতি জানিয়েছেন, ভগবান কৃষ্ণের আশির্বাদে তাঁরা দাদু-ঠাকুমা হয়েছেন। তাঁদের ছেলে আকাশ ও পুত্রবধূ শ্লোকা গর্বিত পিতা-মাতা হয়েছেন।

এই প্রথম আম্বানি পরিবারের পরের প্রজন্ম এল। ফলে খুশির সীমা বাঁধ ভেঙেছে। মুকেশ আম্বানির মত বিশ্বখ্যাত শিল্পপতির আর তর সয়নি। তিনি সদ্যোজাতকে কোলে তুলে নিয়েছেন। তুলেছেন ছবিও।

মুম্বইয়ের হাসপাতালে জন্ম হয় শিশুপুত্রের। জানা গেছে শিশু ও মা ২ জনই ভাল আছেন। এদিন সদ্যোজাত পৃথিবীর আলো দেখার পর আম্বানি পরিবারে এসে পড়ল নতুন প্রজন্ম।

আম্বানি পরিবারের এই খুশির দিনে সোশ্যাল সাইটেও বহু মানুষ তাঁদের অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দনে ভরে গেছে সোশ্যাল সাইটগুলি।

২০১৯ সালের ৯ মার্চ সাত পাকে বাঁধা পড়েন আকাশ আম্বানি ও শ্লোকা মেহতা। সেই বিয়ের আসর তাক লাগিয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। বিশ্বের বিভিন্ন প্রথমসারির শিল্পপতি থেকে বলিউড তারকা, তাবড় রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে ক্রীড়া জগতের পরিচিত মুখ, কেউ বাদ ছিলেননা সেই বিয়েতে।

বিয়ের ১ বছর ৯ মাসের ব্যবধানে বাবা-মা হলেন আকাশ ও শ্লোকা। এটা তাঁদের কাছেও এক অন্যতম আনন্দের দিন। প্রথম বাবা-মা হওয়ার আনন্দ উপভোগ করার সুযোগ পেলেন তাঁরা।

আম্বানি পরিবারের তরফে বিবৃতি দিয়ে এই খুশির খবর ভাগ করে নেওয়া হয়েছে। সদ্যোজাতের কী নাম রাখা হয়েছে তা অবশ্য আম্বানি পরিবার এখনও সামনে আনেনি। তবে তারা যে কতটা খুশি তা ভাগ করে নিতে ভোলেনি। আম্বানি পরিবারের সদস্যদের কাছে এই দিনটি তাঁদের জীবনের অন্যতম এক খুশির দিন হয়ে রইল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026