Entertainment

পাড়ার সবজি বিক্রেতার কাছেও একসময় ধার করতে হয়েছিল বিখ্যাত গায়ককে

বাড়ির কাছে যে সবজি বিক্রেতা বসতেন তাঁর কাছ থেকেও এক সময় ধার চাইতে হয়েছিল সর্বকালের অন্যতম সেরা গায়ককে। সে কথা জানালেন তাঁর ছেলে।

একসময় তাঁর কণ্ঠ গোটা দেশজুড়ে আলোড়ন ফেলেছিল। তাঁর গান মুখে মুখে ঘুরত। তাঁর বিশেষ কণ্ঠস্বর ও সুরের মূর্ছনা মানুষকে মোহিত করত।

কিন্তু সেই মানুষটাকেই গান গাওয়ার সুযোগটুকু পেতে না খেয়ে কাটাতে হয়েছে দিনের পর দিন। ছেলের পড়ার খরচ দেওয়ার ক্ষমতা ছিলনা। শুধু লড়াই আর লড়াই।

এই কঠিন লড়াইয়ের পরও তাঁর সুর হারিয়ে যায়নি, তিনি যে ভারতীয় সঙ্গীত জগতের এক উজ্জ্বলতম তারকা হয়ে থেকে গেছেন সেটাই বড় প্রাপ্তি।

অথচ সেই মানুষটাই একসময় ছেলের স্কুলের মাইনে দেওয়ার জন্য বাড়ির কাছেই যে সবজি বিক্রেতা বসতেন, তাঁর কাছেও হাত পেতেছিলেন। ধার নিয়েছিলেন তাঁর কাছ থেকে। তবে ছেলের স্কুলের মাইনে দিতে পেরেছিলেন। তাঁর ছেলে নীতীন মুকেশ মনে করেন তাঁর বাবা মুকেশের লড়াইয়ের মত কাউকে লড়াই করতে দেখেননি তিনি।

মুকেশ চাঁদ মাথুর তাঁর নাম হলেও বলিউড থেকে গোটা দেশ তাঁকে মনে রেখেছে মুকেশ নামে। রাজ কাপুর থেকে দিলীপ কুমার, সুনীল দত্ত থেকে মনোজ কুমার, বলিউডের সাড়া জাগানো নায়কদের ঠোঁটে তাঁর গান চিরদিনের হয়ে গেছে।

মুকেশ, ছবি – সৌজন্যে – উইকিমিডিয়া কমনস

মেরা জুতা হ্যায় জাপানি, আওয়ারা হুঁ, ইয়ে মেরা দিওয়ানাপন হ্যায় সহ এভাবে লিখে শেষ করা যায়না মুকেশের কণ্ঠে কালজয়ী গানের তালিকা।

সেই মানুষটি দিনের পর দিন চরম অর্থকষ্টে এক সময় দিন কাটিয়েছেন। ধার করেছেন সবজি বিক্রেতার কাছেও। একটি গানের অনুষ্ঠানে এসে সে কথা বলতে গিয়ে ভারাক্রান্ত হয়ে পড়েন তাঁর ছেলে গায়ক নীতীন মুকেশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026