জীবনের লড়াইয়ে হেরে গেলেন কিংবদন্তী বক্সার মহম্মদ আলি। প্রবল শ্বাসকষ্ট নিয়ে অ্যারিজোনার একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শনিবার সকালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
দীর্ঘদিন ধরে পারকিনসন রোগে ভুগছিলেন তিনি। নিজের জীবনে ৩ বার বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছেন মহম্মদ আলি। ৬১টি প্রথমসারির লড়াইয়ের ৫৬টিতেই জয়ী হয়েছেন তিনি। নিজের বক্সিং কেরিয়ারে রিংয়ে তাঁকে মাত্র ৫ বার হারতে হয়েছে।
কিংবদন্তী এই বক্সারের মৃত্যুতে ট্যুইটারে শোকপ্রকাশ করেন প্রাক্তন বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন মাইক টাইসন। শোকপ্রকাশ করেন অলিম্পিক পদকপ্রাপ্ত মহিলা বক্সার মেরি কম।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…