Sports

কিংবদন্তী বক্সার মহম্মদ আলির নামে হচ্ছে বিমানবন্দর

বক্সিং দুনিয়ায় বিশ্ব কাঁপানো বক্সার এসেছেন অনেকেই। কিন্তু যদি কেউ মিথ তৈরি করে থাকেন তিনি মহম্মদ আলি। বক্সিং দুনিয়ার সেই কিংবদন্তীর শহর ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্টাকি রাজ্যের লুইভিল। ২০১৬ সালে মারা গেছেন মহম্মদ আলি। কিন্তু লুইভিল তাঁকে ভোলেনি।

তাঁর শহর তাঁকে যোগ্য সম্মান দেওয়ার সব প্রস্তুতি সেরে ফেলেছে। শহরের মেয়র জানিয়ে দিয়েছেন শহরের লুইভিল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম বদল করে রাখা হচ্ছে লুইভিল মহম্মদ আলি আন্তর্জাতিক বিমানবন্দর।

১৯৪২ সালের ১৭ জানুয়ারি লুইভিল শহরে জন্মগ্রহণ করেন মহম্মদ আলি। সেই দিনটিকে সামনে রেখেই এই ঘোষণা। আগামী জুন মাসের মধ্যে বিমানবন্দরের নাম পরিবর্তনের জন্য যাবতীয় কাজকর্ম শেষ হবে। তারপরই আনুষ্ঠানিকভাবে লুইভিল বিমানবন্দরের নাম বদলে হয়ে যাবে লুইভিল মহম্মদ আলি আন্তর্জাতিক বিমানবন্দর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026