National

৩ দিন পর দেখা মিলল নিখোঁজ পর্বতারোহীর দেহের

গত শনিবার এভারেস্টের প্রায় চুড়োর কাছে পৌঁছে খারাপ আবহাওয়ার মধ্যে পড়েন ২৭ বছরের ভারতীয় পর্বতারোহী রবি কুমার। হারিয়ে যান রবি। পরে তাঁর খোঁজ শুরু করে ৩ দিন পর এভারেস্টের চূড়ার কাছে ব্যালকনি থেকে ২০০ মিটার নিচে তাঁর দেহ দেখতে পাওয়া যায়। তবে এখনই দেহটি তুলে আনার মত অবস্থায় নেই। সূত্রের খবর, রবি কুমারের হ্যান্ডলিং এজেন্সির দাবি, গত শনিবার বিকেলের দিকে এভারেস্টের চূড়ার খুব কাছে পৌঁছে যান রবি। কিন্তু আবহাওয়া খারাপ হতে থাকে। যে শেরপা রবি কুমারের সঙ্গে ছিলেন তিনি সেই পরিস্থিতিতে তাঁকে এগোতে মানা করেন। কিন্তু কুমার অপেক্ষা করতে রাজি ছিলেন না। এগোতে গিয়ে খারাপ আবহাওয়ায় চলার শক্তি হারাতে থাকেন তিনি। কমে যায় অক্সিজেন। রাত ৮টা নাগাদ যখন তিনি শুয়ে পড়েন তখন তাঁকে শেরপা অক্সিজেন দিয়ে নিজে নেমে আসেন ক্যাম্পে। কারণ তিনিও আহত ছিলেন। পরদিন ওই জায়গায় কুমারের দেহ না পেয়ে খোঁজ শুরু হয়। অবশেষে ব্যালকনি থেকে ২০০ মিটার নিচে পড়ে থাকতে দেখা গেল তাঁর দেহ। খতিয়ান বলছে এভারেস্টে মৃত পর্বতারোহীর দুই তৃতীয়াংশ দেহই উদ্ধার সম্ভব হয়নি। এখনও সেসব দেহ এভারেস্টের বিভিন্ন কোণায় বরফের তলায় চাপা পড়ে আছে।

 

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026