সুনিতা হাজরার এভারেস্ট জয় ঘিরে বিতর্ক

এভারেস্ট অভিযাত্রীদের যে শংসাপত্র নেপাল সরকারের পর্যটন দফতর দিয়ে থাকে সেই শংসাপত্রে সুনিতা এভারেস্ট জয় করেননি বলেই জানানো হয়েছে।

এক বিদেশি পর্বতারোহীর সাহায্যে বেঁচে ফেরা এভারেস্ট অভিযাত্রী সুনিতা হাজরার এভারেস্ট জয় নিয়ে দানা বাঁধল বিতর্ক। এভারেস্ট অভিযাত্রীদের যে শংসাপত্র নেপাল সরকারের পর্যটন দফতর দিয়ে থাকে সেই শংসাপত্রে সুনিতা এভারেস্ট জয় করেননি বলেই জানানো হয়েছে। যদিও প্রায় ভাগ্যের জোরে বেঁচে ফেরা সুনিতা ও তাঁর পরিবারের দাবি তিনি এভারেস্ট জয় করেছেন।

২টি প্রমাণের ভিত্তিতে সাধারণত এভারেস্ট জয় সুনিশ্চিত করে নেপাল সরকার। এক পর্বতারোহীর শেরপা যদি বলেন যে ওই পর্বতারোহী এভারেস্ট জয় করেছেন। অথবা ক্যামেরায় তোলা ছবি, যা দেখে পরিস্কার হয় তিনি এভারেস্টের চূড়া ছুঁয়েছেন।

এক্ষেত্রে নেপাল সরকারে তরফে দাবি করা হয়েছে সুনিতার শেরপাই জানিয়েছেন সুনিতা এভারেস্টের চূড়া ছুঁতে পারেননি। সুনিতাও জানিয়েছেন তাঁর কাছে প্রামাণ্য ছবি নেই। কারণ তাঁর ক্যামেরাটি পাহাড়েই হারিয়ে যায়।

এছাড়া যে গৌতম ঘোষ ও পরেশ নাথের দেহ এখনও এভারেস্টের কোলেই পড়ে আছে। খারাপ আবহাওয়ার জন্য তাঁদের দেহ ফিরিয়ে আনা সম্ভব হয়নি। তাঁরাও সামিট করতে পারেননি এবং মৃত। একমাত্র মৃত সুভাষ পাল সামিট করেছিলেন বলে মেনে নিয়েছে নেপাল সরকার।

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026