খোঁজ মিললেও আনা গেল না দেহ

খোঁজ মিললেও এভারেস্ট জয়ী গৌতম ঘোষের দেহের ধারে কাছে পৌঁছতে পারলেন না শেরপারা। শেরপাদের দাবি, এভারেস্টের সাউথ কলের কাছে একটি জায়গায় দড়িতে আটকে আছে গৌতম ঘোষের দেহ। কিন্তু সেখানে পৌঁছনো মুখের কথা নয়। অত্যন্ত বিপদসংকুল হওয়ায় সেখানে যাওয়ার ঝুঁকি নিতে পারছেন না শেরপারা। আবহাওয়া খারাপ হওয়ায় দেহ উদ্ধারের সম্ভাবনা আরও কমেছে। কারণ এভারেস্টের চূড়ার কাছাকাছি প্রবল হাওয়া বইছে। সঙ্গে রয়েছে তুষারঝড়ের আশঙ্কা। ফলে চিহ্নিত করা গেলেও এই মরসুমেই আদৌ গৌতম ঘোষের দেহ ফেরানো সম্ভব হবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। উদ্ধার হয়েছে পরেশ নাথের দেহও। সাউথ কলের কাছে একটি ফাঁকা জায়গায় দেহটি পড়ে থাকতে দেখেন শেরপারা। তাঁরা দেহটি তুলে নিয়ে আসেন ক্যাম্প ৪-এ। কিন্তু আবহাওয়া খারাপ হওয়ায় দেহ নিচে আনা তাঁদের পক্ষে সম্ভব হচ্ছে না। কেবলমাত্র মৃত সুভাষ পালের দেহ নিয়ে নিচে নামছেন ৬ শেরপার উদ্ধারকারী দল। এদিকে ধৌলাগিরি অভিযানে অক্সিজেনের অভাব ও স্নো ব্লাইন্ডনেসের শিকার হয়ে মৃত বাঙালি পর্বতারোহী রাজীব ভট্টাচার্যের দেহ এদিন কাঠমান্ডুতে উড়িয়ে আনা হয়। সেখানে দেহের ময়নাতদন্তের পর সম্ভবত শনিবার তা কলকাতায় ফিরিয়ে আনা হবে।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026