Feature

এভারেস্টে চড়া পর্বতারোহীদের স্বপ্ন, বিশ্বের উচ্চতম পাহাড়ে চড়ার খরচ কত

এভারেস্টে চড়া যে কোনও পর্বতারোহীর জীবনে একটা স্বপ্ন। তবে শুধু স্বপ্ন দেখলেই হবেনা, তারজন্য খরচও যথেষ্ট। এভারেস্টে চড়ার খরচ কত?

বিশ্বের উচ্চতম পাহাড় এভারেস্টে প্রতিবছরই অনেক পর্বতারোহী ওঠার লড়াই চালান। অনেকে সফল হন। আবার কিছু মানুষ ব্যর্থ হন। তবে এভারেস্টে চড়বেন বলে উঠতে শুরু করলেই হবেনা। এজন্য দস্তুরমত বেশ কয়েকটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়।

দরকার পড়ে পারমিটের। এভারেস্টে চড়ার জন্য সাধারণত একজন দক্ষ শেরপারও প্রয়োজন হয়। ৪৫ দিনের জন্য সব মিলিয়ে খরচাপাতি যথেষ্টই।

এভারেস্টে চড়ার অনুমতি বা পারমিট পেতে একজন বিদেশি পর্বতারোহীকে নেপাল সরকারকে দিতে হয় ১১ হাজার ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৯ লক্ষ টাকা। সেইসঙ্গে একজন দক্ষ গাইডকেও একটা বড় টাকা দিতে হয়।

প্রসঙ্গত এভারেস্টে চড়ার একটা মরসুমে একজন দক্ষ গাইড ১২ হাজার ডলার রোজগার করেন। যা ভারতীয় মুদ্রায় প্রায় ১০ লক্ষ টাকা। এই টাকা মাত্র ৪৫ দিনে রোজগার করেন একজন দক্ষ গাইড।

আবার নেপালের বাসিন্দা কেউ যদি এভারেস্টে চড়তে চান তাঁকে পারমিটের জন্য খরচ করতে হয় ৭৫ হাজার নেপালি মুদ্রা। যা ভারতীয় মুদ্রায় ৪৭ হাজার টাকা। অন্যদিকে এভারেস্টে চড়ার ক্ষেত্রে একজন শিক্ষানবিশ গাইডও একটা মরসুমে ৭ হাজার ডলার রোজগার করতে পারেন।

চলতি বছরে নেপালের পর্যটন দফতর মনে করছে ৫০০টি পারমিট তারা ইস্যু করার সুযোগ পাবে। গত বছর অবশ্য সংখ্যাটা কম ছিল। ৩২৫টি পারমিট ইস্যু হয়েছিল গোটা এভারেস্টে চড়ার মরসুমে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026