SciTech

এভারেস্টেও এবার পর্বতারোহীরা পাবেন এই অকল্পনীয় সুযোগ

এভারেস্টেও যে এমন সুযোগ পাওয়া যেতে পারে একথা এতদিন পর্যন্ত পর্বতারোহীরা ভাবতেও পারতেন না। কিন্তু এবার সেই সুযোগ তাঁদের হাতের মুঠোয় আসতে চলেছে।

যাঁরা পাহাড়ে চড়তে ভালবাসেন তাঁদের জন্য এভারেস্টের চুড়ো ছোঁয়া একটা স্বপ্ন। অনেকে তা বাস্তবায়িত করতে এভারেস্টের চুড়োর দিকে তাকিয়ে পাড়িও দেন। পর্বতের যত ওপরে ওঠা যায় ততই কমতে থাকে অক্সিজেন। বাড়তে থাকে সমস্যা। কমতে থাকে যাবতীয় আধুনিক জীবনের সুযোগ সুবিধা। যার একটি অবশ্যই ইন্টারনেট।

ইন্টারনেট পরিষেবা এভারেস্টের কিছুটা ওপর থেকে পাওয়া দুষ্কর। কারণ অত উচ্চতায় টাওয়ার নেই কোনও সংস্থার। এবার সেই স্বপ্নও সফল হওয়ার পথে।

রথ দেখা আর কলা বেচার মতই, এভারেস্ট অভিযানে বেরিয়ে পড়া পর্বতারোহীদের এভারেস্টে বেস ক্যাম্পেও মিলবে হাইস্পিড ইন্টারনেটের সুবিধা। সমুদ্র পৃষ্ট থেকে ৫ হাজার ২০০ মিটার উচ্চতায় এবার তাদের টাওয়ার বসাচ্ছে নেপালের সবচেয়ে বড় ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা এনসেল।

এটাই হতে চলেছে বিশ্বের মধ্যে সবচেয়ে উঁচুতে থাকা টাওয়ার। ফলে বেস ক্যাম্প থেকেও পর্বতারোহীরা ৪জি গতির ইন্টারনেট পরিষেবা উপভোগ করতে পারবেন। শুধু কথা বলাই নয়, চুটিয়ে ভিডিও কলিংয়ের সুবিধাও পেতে আর অসুবিধা হবে না তাঁদের।

এভারেস্টে প্রতি বছর ৬০ হাজার পর্বতারোহী হাজির হন। সকলেই চেষ্টা করেন এভারেস্টের চুড়ো ছুঁতে। রীতিমত লাইন পড়ে এভারেস্টের চুড়োয় পা রাখার জন্য।

আগামী দিনে এই এত মানুষ হাইস্পিড ইন্টারনেট পরিষেবা পাবেন এটা অবশ্যই এক বড় প্রাপ্তি। যদি সব পরিকল্পনা মাফিক এগোয় তাহলে চলতি বছরের চতুর্থ ত্রৈমাসিকের মধ্যেই এই টাওয়ার বসে যাবে। পর্বতারোহীরা বেস ক্যাম্পে বসেই হাইস্পিড ইন্টারনেট পরিষেবা পেতে থাকবেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026