SciTech

এভারেস্টে ২ হাজার বছরের বরফ গলল ২৫ বছরে

দুশ্চিন্তা ক্রমশ প্রকট হচ্ছে। হিমালয়ের বরফ গলার খবর নতুন নয়। এবার বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের বরফ গলার এক চরম ছবি সামনে এল।

এভারেস্টের চুড়োর কাছে একটি হিমবাহে প্রায় ২ হাজার বছর ধরে বরফের আস্তরণ পুরু হয়েছিল। যা কার্বন ডেটিং পদ্ধতি প্রয়োগ করে জানতে পেরেছেন গবেষকেরা। কিন্তু সেই বরফের পুরু আস্তরণ এখন গলছে প্রবল গতিতে। বরফ এতটাই গলছে যে ২ হাজার বছরের বরফ কয়েক বছরে গলে যাবে।

গত ২৫ বছর ধরে ওই ২ হাজার বছরের বরফ গলছে। আর এই মাত্র ২৫ বছরের মধ্যে বরফ গলেছে ৫৫ মিটার বা ১৮০ ফুট। এটাই গবেষকদের কপালের ভাঁজ পুরু করেছে। চিন্তা বাড়িয়েছে বিজ্ঞানীদের।

গবেষকেরা হিসাব করে দেখেছেন ওই বরফ তৈরি হয়েছে যে গতিতে, তার ৮০ গুণ বেশি গতিতে তা গলছে। যা গবেষকদের হতবাক করেছে।

তাঁরা হিসাব কষে দেখেছেন ওই বরফ কয়েক দশকের মধ্যেই সম্পূর্ণ গলে যাবে। যে সাউথ কোল হিমবাহের এই বরফ গলা আরও চিন্তার কারণ হয়েছে।

এই বিপুল পরিমাণ বরফ গলে যাওয়া যে জল তৈরি হচ্ছে তা জমা হচ্ছে হিমালয়ের পাদদেশে। সেখানে ছোট ছোট জলের পুকুর তৈরি হয়েছে।

আর এই হঠাৎ তৈরি হওয়া পুকুরগুলি আচমকা বাঁধভাঙা হয়ে হড়পা বান ডেকে আনতে পারে। যা আশপাশের বিশাল এলাকা তছনছ করে দেয়ার জন্য যথেষ্ট। এতে প্রচুর ক্ষয়ক্ষতিও হবে। বারবার এভারেস্টে ওঠা শেরপারা এই হিমবাহের পরিবর্তন প্রত্যক্ষও করেছেন বিভিন্ন সময়ে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026