SciTech

আরও লম্বা হল এভারেস্ট

বেড়ে গেল এভারেস্ট। আরও লম্বা হয়েছে বিশ্বের উচ্চতম শৃঙ্গটি। বিস্তারিত তথ্য দিল নেপাল। তারা যৌথভাবে উচ্চতা মাপার পর যা জানাল তা চমকে দিল সকলকে।

কাঠমান্ডু : এভারেস্ট কী একই উচ্চতা ধরে রেখেছে? নাকি একটু খাটো হয়েছে? নাকি আরও লম্বা হয়ে গেছে? এ প্রশ্ন ছিলই অনেকদিন ধরে। এভারেস্টের নতুন উচ্চতা কত হয়েছে তা জানতে যৌথভাবে উদ্যোগ নেয় নেপাল।

তাদের এই কাজে সাহায্য করে চিন। তারাই উচ্চতা পরিমাপ করে। মঙ্গলবার সেই রিপোর্ট সারা বিশ্বের সামনে আনল তারা। আর তাতে যা জানা গেল তা চমকপ্রদ। এভারেস্ট আরও লম্বা হয়েছে।

২০১৭ সালে এভারেস্টের এখন উচ্চতা কত তা মাপার কাজ শুরু করে নেপাল সরকার। সেই কাজে তাদের সাহায্য করে চিন। গত বছর নেপাল সফরে যান চিনের প্রেসিডেন্ট।

সেখানেই নানা বিষয় নিয়ে আলোচনার সময় এভারেস্ট নিয়েও আলোচনা হয়। যেখানে চিন এভারেস্টের উচ্চতা মাপতে নেপালকে সাহায্য করতে চায়।

তাতে নেপাল রাজি হওয়ার পর নেপাল ও চিন যৌথভাবে উচ্চতা পরিমাপ শুরু করে। সাকুল্যে ২ বছর লাগে এই উচ্চতা পরিমাপ করতে। তারপর মঙ্গলবার সেই রিপোর্ট সামনে আনল নেপাল সরকার।

এতদিন সকলের জানা ছিল এভারেস্টের উচ্চতা ৮ হাজার ৮৪৮ মিটার। কিন্তু এবার তার নতুন উচ্চতা এল ৮৮৪৮.৮৬ মিটার। অর্থাৎ এভারেস্ট মাথায় বেড়েছে দশমিক ৮৬ মিটার।

সহজ কথায় এভারেস্ট লম্বা হয়েছে। এই খবর মঙ্গলবার প্রকাশ হতেই বিশ্বজুড়ে হৈহৈ পড়ে যায়। যদিও বিগত সময়েও দেখা গেছে অতি সামান্য করে হলেও একটি সময় পরপর এভারেস্টের উচ্চতা বেশিই এসেছে।

এবার কেন সিদ্ধান্ত নেওয়া হল উচ্চতা মাপার? ২০১৫ সালে নেপালে যে ভয়ংকর ভূমিকম্প হয় তাতে প্রবল ক্ষতি হয় এভারেস্টের। কতটা ক্ষতি এবং তার জন্য এভারেস্টের কায়ার কোনও পরিবর্তন হয়েছে কিনা তা জানতে উদগ্রীব ছিলেন বিশেষজ্ঞেরা।

নেপাল সরকারও চাইছিল এভারেস্টের কী পরিবর্তন হয়েছে তা জানতে। আর সেটা জানতেই ২০১৭ সাল থেকে শুরু হয় এভারেস্টের উচ্চতা পরিমাপের কাজ। যা অবশেষে শেষ হয়ে তার রিপোর্ট সামনে এল। যাতে দেখা যাচ্ছে এভারেস্ট আরও লম্বা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

সিংহ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026