Entertainment

প্রেমের সম্পর্ককে বাঁচানোর এক মহান মন্ত্র শেখালেন মৌনী রায়

নারী পুরুষের সম্পর্ক আধুনিক জীবনে ক্রমে ভঙ্গুর হয়ে পড়ছে। সেখানে প্রেমের সম্পর্ককে টিকিয়ে রাখতে এক মহান মন্ত্র শিখিয়ে দিলেন অভিনেত্রী মৌনী রায়।

নারী হোক বা পুরুষ, নিজেদের মধ্যে সম্পর্ক তৈরির পর তা টিকিয়ে রাখাটাও তো দরকার। যাতে তা দীর্ঘস্থায়ী হয়। বর্তমান জীবনে এই সম্পর্ক এতটাই ভঙ্গুর হয়ে পড়েছে যে তা ছোট ছোট কারণে ভেঙে যায়। ব্রেকআপ হয়। অভিনেত্রী মৌনী রায় এই সম্পর্ক বাঁচানোর একটি টোটকা দিলেন সকলকে।

মৌনী রায়ের মতে, সম্পর্ক টেকে কয়েকটি কথা মাথায় রাখলে। তবে সবার আগে যেটা করতে হবে সেটা হল নিজের যদি কোনও প্রাক্তন থেকে থাকেন তাহলে তাঁর সম্বন্ধে বেশি কথা না বলা।

অর্থাৎ যদি কোনও নারীর প্রাক্তন প্রেমিক থেকে থাকেন বা কোনও পুরুষের প্রাক্তন প্রেমিকা থেকে থাকেন, তাহলে তাঁকে নিয়ে এখন যাঁর সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে তাঁকে বেশি কথা না বলাই ভাল।

প্রাক্তন সম্পর্ক সম্বন্ধে আলোচনা না করাই শ্রেয়। এতে বর্তমান সম্পর্কের বন্ধন শক্ত হয়। মৌনীর মতে আরও ৩টি বিষয়ও মনে রাখতে হবে।

প্রাক্তনের সম্বন্ধে বেশি আলোচনা না করে বরং বর্তমানে যাঁর সঙ্গে সম্পর্ক তাঁর ভালোলাগাগুলিকে গুরুত্ব দেওয়া উচিত। একে অপরকে নিয়ে অতিরিক্ত ভেবে মাথা খারাপ না করাই ভাল।

বরং জীবনের স্বাভাবিক গতির সঙ্গে এগিয়ে চলাই সঠিক কাজ। আর অবশ্যই নিজেদের জীবনে আনন্দকে গুরুত্ব দেওয়া উচিত। আনন্দে কাটানোটা খুব প্রয়োজনীয়। আনন্দে সময় কাটালে সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে বলে মনে করেন মৌনী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026