রোমের রাস্তায় প্রভাতফেরি করে ভ্যাটিকানে মুখ্যমন্ত্রী

মাদার টেরিজাকে সন্ত হিসাবে ঘোষণার অনুষ্ঠানে যোগ দিতে গত শুক্রবারই রোমে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সকালে সেই ঐতিহাসিক অনুষ্ঠানে যোগ দিতে হোটেল থেকে বেরিয়ে গাড়িতে না গিয়ে হেঁটেই ভ্যাটিকানে পৌঁছনোর সিদ্ধান্ত নেন তিনি। ঝলমলে সকালে রোমের রাস্তা দিয়ে প্রভাতফেরির মত গান গেয়ে এগোন তিনি। পরনে নীল-সাদা শাড়ি। সঙ্গে ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, সাংসদ ডেরেক ও’ব্রায়েন সহ আরও অনেকে। উদাত্ত কণ্ঠে একের পর এক রবীন্দ্রসংগীত গাইতে গাইতে সকলের সামনে হেঁটে এগোন মুখ্যমন্ত্রী। পিছনে তাঁর গলায় গলা মিলিয়ে বাকিরা, রোমের রাস্তায় সে এক অন্য আবহ। একটুকরো কলকাতা যেন সেই মুহুর্তে গ্রাস করেছিল রোমের রাজপথকে। গোটা রাস্তা হেঁটে মুখ্যমন্ত্রী পৌঁছন সেন্ট পিটারস স্কোয়ারে। সেখানে দাঁড়িয়েও মুখ্যমন্ত্রীর গলায় গান থামেনি। পরে তিনি যোগ দেন অনুষ্ঠানে। ভারত থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026