আফগানিস্তানের আইএস ঘাঁটিতে সবচেয়ে বড় অ-পারমানবিক বোমা নিক্ষেপ করল মার্কিন সেনা। ‘মাদার অব অল বম্বস’ নামে এই অতিকায় বোমাটি লম্বায় ৩০ ফুট আর ওজন ১১ টন। আফগানিস্তানের নানগরহার প্রদেশের আচিন জেলায় একটি আইএস ঘাঁটির খবর পায় মার্কিন সেনা। ফাঁকা রুক্ষ প্রান্তরে এই আইএস ঘাঁটি লক্ষ করে উড়ে আসে মার্কিন যুদ্ধবিমান এমসি-১৩০। তাতেই ছিল বিশ্বের সবচেয়ে বড় অ-পারমানবিক বোমাটি। একেবারে টার্গেটে নিক্ষেপ করা হয় বোমাটি। ঝলসে ওঠে চারদিক। দানবীয় বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। গুঁড়িয়ে যায় আইএস দানেশ শাখার গোপন ঘাঁটি। আফগান প্রশাসনের দাবি, এই ঘটনায় ৩৬ জন আইএস জঙ্গি প্রাণ হারিয়েছে। এই অভিযানকে সফল অভিযান বলে ব্যাখ্যা করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…
সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…
গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…
ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…
গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…