Business

ফের দুধের দাম বাড়াল মাদার ডেয়ারি

ফের দুধের দাম বাড়াল মাদার ডেয়ারি। কয়েকটি দুধের প্যাকেটেই আপাতত এই দাম বৃদ্ধি হয়েছে। প্রসঙ্গত গত অগাস্টেই দুধের দাম ২ টাকা করে প্যাকেট বাড়িয়েছিল সংস্থা।

দুধের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। চলতি বছরে আগেই ২ বার ২ টাকা করে দাম বাড়িয়েছে বিভিন্ন দুধ ও দুগ্ধজাত সামগ্রি প্রস্তুতকারক সংস্থা। ভারতের অন্যতম দুধ প্রস্তুতকারক সংস্থা মাদার ডেয়ারি এবার ফের দিওয়ালী ও কালীপুজোর আগে দুধের দাম বাড়াল।

প্রসঙ্গত আমূল বা মাদার ডেয়ারির মত সংস্থা গত অগাস্টেই তাদের সব ধরনের দুধের প্যাকেটের ওপর ২ টাকা করে দাম বাড়িয়েছিল। ফের অক্টোবরে দুধের দাম বাড়ানোর পথে হাঁটল মাদার ডেয়ারি। যদিও কদিন আগেই দুধের বিশেষ কয়েকটি প্যাকেটের ওপর দাম বাড়িয়েছে আমূলও।

মাদার ডেয়ারি সব প্যাকেটের ওপর নয়, বিশেষ কয়েকটি দুধের প্যাকেটের ওপরই এই দাম বৃদ্ধি করেছে। যা এদিন থেকে বলবত হল।

মাদার ডেয়ারির ফুল ক্রিম দুধের প্যাকেট ও গরুর দুধের প্যাকেটের ওপর এই দাম বৃদ্ধি হয়েছে। এগুলির আগের দামের ওপর ২ টাকা করে দাম বৃদ্ধি হল।

ক্রেতারা আতঙ্কিত যে এবার এই রাস্তা ধরে অন্য সব ধরনের দুধের দাম ফের বাড়িয়ে দেবে না তো সংস্থা? যদিও তেমন কোনও ইঙ্গিত মেলেনি।

মাদার ডেয়ারির তরফে জানানো হয়েছে, দেশের বেশ কিছু অংশে বৃষ্টিপাত কম হওয়ায় পশুখাদ্যে টান পড়েছে। তার দাম বেড়েছে। তাছাড়া দুধ তৈরি করতে প্রয়োজনীয় কাঁচা দুধের দাম কেজিতে ৩ টাকা করে বেড়েছে। ফলে তাদের দাম বাড়াতেই হচ্ছে। এই দাম বৃদ্ধিতে কৃষকরা সঠিক দাম পাবেন এবং ক্রেতারাও সঠিক গুণগত মানের দুধ পাবেন বলে দাবি করা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026