Business

দুধের দাম কমছে, বড় ঘোষণা করল সংস্থা, সুরাহা আমজনতার

দুধের দাম কমছে। এই খবর অবশ্যই দেশের সাধারণ মানুষের মন ভাল করে দেওয়ার জন্য যথেষ্ট। কত কমছে, কবে থেকে কমছে, সব জানাল অন্যতম সংস্থা।

দুধের দাম কমছে এটা অবশ্যই দেশের আম জনতার জন্য ভাল খবর। যেখানে দুধের দাম কার্যত লাফিয়ে লাফিয়ে বেড়েছে, সেখানে দুধের দাম কমার খবর শুনলে মূল্যবৃদ্ধির জেরে জেরবার দেশের সাধারণ মানুষের মন ভাল হয়ে যেতে বাধ্য।

কারণ প্রাত্যহিক জীবনে দুধ না কিনে উপায় নেই। সে দাম বাড়লেও। টানা দুধের দাম বাড়ায় জেরবার সাধারণ মানুষকে কিছুটা রেহাই দিতে তাদের দুধের দাম লিটার প্রতি ২ টাকা করে কমানোর কথা জানিয়ে দিল অন্যতম সংস্থা মাদার ডেয়ারি।

শুধু দুধ নয়। মাদার ডেয়ারি তাদের ছানা, মাখন, চিজ এবং আইসক্রিমের দামও কমাচ্ছে বলে জানিয়ে দিয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর থেকে দাম কমার কথা। কারণ ওইদিন থেকেই নতুন জিএসটি হার লাগু হচ্ছে। যেখানে দুধের দামে জিএসটি ছাড় দিয়েছে সরকার।

যেখানে দুধ ও দুগ্ধজাত দ্রব্যে ১২ শতাংশ বা ১৮ শতাংশ ছিল জিএসটি, সেখানে তা কমিয়ে কিছু ক্ষেত্রে ৫ শতাংশ এবং কিছু ক্ষেত্রে সম্পূর্ণ জিএসটি ছাড় দেওয়া হয়েছে। ফলে দুধের দাম কমানোর পথে হাঁটতে পারল মাদার ডেয়ারি।

যদিও দাম কমানো নিয়ে মাদার ডেয়ারি জানিয়ে দিলেও আমূল বা অন্য কোনও দুধ ও দুগ্ধজাত দ্রব্য প্রস্তুতকারী সংস্থাগুলি কোনও আলোকপাত করেনি।

তবে তারাও দাম কমানোর পথেই হাঁটতে চলেছে বলে খবর। ফলে আগামী দিনে যে সংস্থার দুধই হোক না কেন, দুধের দামে কিছুটা সুরাহার বিষয়ে প্রায় নিশ্চিত দেশবাসী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026