SciTech

আবিষ্কার হল ১ লক্ষ বছর আগের ৫ মানুষের পদচিহ্ন

১ লক্ষ বছর আগে যে সেখানে মানুষের উপস্থিতি ছিল তা প্রমাণিত হল নতুন আবিষ্কারে। যা কার্যত ওই ভূখণ্ডের ইতিহাস বদলে দিল।

পৃথিবীর বুকে মানুষের পাদচারণা শুরু হল কবে থেকে এবং কোথায়? এ প্রশ্নের উত্তর খোঁজা এখনও অব্যাহত। কারণ নতুন নতুন জায়গায় মানুষ বা হোমো স্যাপিয়েন্স-এর পদচিহ্ন নিরন্তর পাওয়া যাচ্ছে। আর তার বয়স নির্ধারণ করার পর তা এই খোঁজে নতুন আলো নিক্ষেপ করছে।

এভাবেই ৪ দেশের এক যৌথ প্রত্নতাত্ত্বিক দলের হাতে এসে পড়ল ১ লক্ষ বছর পুরনো ৫ জন মানুষের পদচিহ্ন। যা পাওয়া গিয়েছে সমুদ্রের কাছাকাছি। এই ৫ জনের মধ্যে ১ শিশুও ছিল।

মরক্কো, ফ্রান্স, জার্মানি ও স্পেনের যৌথ প্রত্নতাত্ত্বিক দলের সদস্যরা মরক্কোর ল্যারেশ উপকূলের কাছে কাজ করছিলেন। সেখানেই তাঁরা সমুদ্রের ধার ঘেঁষে মানুষের পদচিহ্ন পান।

এমন এক আবিষ্কার তাঁদের উৎসাহিত করে তোলে। তাঁরা জায়গাটি ঘিরে ভাল করে পরীক্ষা করে এটা বুঝতে পারেন যে এ পদচিহ্ন ১ লক্ষ বছর পুরনো। এই প্রথম উত্তর আফ্রিকায় ১ লক্ষ বছর পুরনো মানব অস্তিত্বের খোঁজ মিলল।

গবেষকেরা মনে করছেন এই ৫ জনের দলটি খাবারের খোঁজেই সমুদ্রের ধারে ঘুরে বেড়াচ্ছিল। হয়তো তারা সামুদ্রিক খাবার কিছু খুঁজছিল।

নেচার পত্রিকায় এই গবেষণাটি প্রকাশিত হয়েছে। যা আফ্রিকায় মানুষের প্রথম পাদচারণার ইতিহাসে এক নতুন অধ্যায় জুড়ে দিল। উত্তর আফ্রিকায় এত পুরনো মানব অস্তিত্বের খোঁজ এর আগে পাওয়া যায়নি। প্রসঙ্গত সমুদ্রের ধারের পাথুরে জমিতে লক্ষ বছরের পুরনো এই পদচিহ্নগুলি কিন্তু এখনও যথেষ্ট পরিস্কার।

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026

মেষ রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026

বৃষ রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026

মিথুন রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026

কর্কট রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026