World

খরা কবলিত মরক্কোয় দেশবাসীকে বৃষ্টির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে বললেন রাজা

খোদ প্রশাসনই এবার ঈশ্বরের শরণাপন্ন। মরক্কোর রাজা ষষ্ঠ মহম্মদ গত শুক্রবার দেশবাসীকে বৃষ্টির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা জানানোর আহ্বান জানিয়েছেন। খরা জর্জরিত মরক্কোর মাটিকে বৃষ্টির জলে সিক্ত করতে পারেন একমাত্র ঈশ্বর। তাই দেশের সব মানুষ বৃষ্টির জন্য প্রার্থনা শুরু করুন। রাজার এই আহ্বানের পর প্রশাসনের তরফে প্রয়োজনীয় নির্দেশ পৌঁছয় দেশের সব মসজিদে।

গত কয়েকবছর ধরেই খরার গ্রাসে মরক্কো। পর্যাপ্ত বৃষ্টি হচ্ছে না। দেশের কৃষিকাজ লাটে ওঠার জোগাড়। ফাটা মাটিতে ফসলের কোনও সম্ভাবনাই নেই। ফলে খাদ্যাভাব ক্রমশ চরমে উঠছে। দেশের ৪০ শতাংশ মানুষই কৃষিকাজের ওপর নির্ভরশীল। তাঁদেরও মাথায় হাত। গত মাসে খরা কবলিত মরক্কোয় সরকারের তরফে খাদ্য বিলি চলছিল। সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১৫ জনের। বৃষ্টি না হওয়ায় ক্রমশ শুকিয়ে যাচ্ছে আফ্রিকার এই দেশ। এই অবস্থায় গোটা দেশই এখন রাজার আহ্বানে সাড়া দিয়ে ঈশ্বরের কাছে বৃষ্টির জন্য প্রার্থনা শুরু করেছে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026