ফাইল : ভোটের প্রচারে মুনমুন সেন, ছবি - আইএএনএস
যখন বেড টি দেওয়ার কথা তার অনেক বেশি দেরিতে তাঁকে বেড টি দেওয়া হয়েছে। ফলে তাঁর ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে। তাই তাঁর কোথাও কোনও অশান্তি সম্বন্ধে জানা নেই। সোমবার এমনই জানালেন আসানসোলের তৃণমূল প্রার্থী মুনমুন সেন। সকালে আসানসোলের বারাবনিতে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়-র গাড়ি ভাঙচুর নিয়ে প্রশ্ন করা হলে এমনই জানান তৃণমূলের এই তারকা প্রার্থী।
তাঁর কেন্দ্রেই ভোট। এতদিনের এত লড়াই, এত প্রচারের পর অবশেষে এটাই ছিল পরীক্ষার দিন। কিন্তু মুনমুন সেন ছিলেন কার্যত নির্বিকার। তাঁর কেন্দ্রে যখন ভোট চলছে তখন তিনি দেরিতে বেড টি পাওয়ায় ঘুম থেকে উঠতে দেরি করেছেন, একথায় অনেকেই হতবাক। এদিন মুনমুন সেন সহজভাবেই জানান কোথাও কোনও সংঘর্ষের কথা তিনি জানেন না। তিনি কেবল জানেন তাঁকে কুলটিতে যেতে হবে।
এদিন বাবুল সুপ্রিয় সম্বন্ধে জিজ্ঞেস করায় অবশ্য মেজাজ হারান মুনমুন। সাফ জানিয়ে দেন ওই নাম তিনি শুনতে চাননা। যদিও এদিন সকাল থেকে বাবুল সুপ্রিয় ছিলেন রাস্তায়। তাঁর কেন্দ্রে কেমন ভোট হচ্ছে তা দেখতে চষে বেড়িয়েছেন বাবুল।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…