SciTech

পৃথিবীর প্রাচীনতম শিলা মিলল চাঁদে, হতবাক বিজ্ঞানীরা

চাঁদের মাটি বা পাথর পরীক্ষার কাজ দীর্ঘদিন ধরেই চলছে। সেই পরীক্ষার সময় চাঁদের মাটির সঙ্গে এমন একটি শিলার অস্তিত্ব দেখতে পান বিজ্ঞানীরা।

এমন শিলা যে চাঁদের মাটিতে পাওয়া যাবে তা ভাবতেও পারেননি বিজ্ঞানীরা। কিন্তু পাওয়া গেল। অ্যাপোলো ১৪ মিশন থেকে পাওয়া একটি শিলাখণ্ড পরীক্ষা করে চমকে গেছেন বিজ্ঞানীরা। পৃথিবীতে যেমন শিলা সহজে মেলে তেমন শিলা চাঁদে পাওয়া যাওয়াটা অস্বাভাবিক বলে মনে করছেন তাঁরা।

বিজ্ঞানীদের ব্যাখ্যা প্রায় ৪ বিলিয়ন বছর আগে পৃথিবীর সঙ্গে একটি গ্রহাণু বা একটি ধূমকেতুর সংঘর্ষ হয়। তখন পৃথিবীর একটি টুকরো গিয়ে পড়ে চাঁদে। কারণ বর্তমানে চাঁদ পৃথিবী থেকে যত দূরে আছে সে সময় তা ছিলনা। বরং তা পৃথিবীর ৩ গুণ কাছে ছিল।

চন্দ্রাভিযান থেকে সংগৃহীত চাঁদের মাটি বা পাথর পরীক্ষার কাজ দীর্ঘদিন ধরেই চলছে। সেই পরীক্ষার সময় চাঁদের মাটির সঙ্গে এমন একটি শিলার অস্তিত্ব দেখতে পান বিজ্ঞানীরা।

তবে পৃথিবীর ভাঙা টুকরো চাঁদের গিয়ে পড়ার পাশাপাশি আরও একটি তত্ত্বও উড়িয়ে দিচ্ছেননা বিজ্ঞানীরা। তাঁদের কারও মতে, এমন নাও হতে পারে যে ওই শিলাখণ্ডটি কোনও পার্থিব বস্তু। বরং এমনও হতে পারে যে সেটি চাঁদেই জমাট বেঁধে এমন পাথরের চেহারা নিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026