লিগ থেকে ক্রমশ দূরে যাচ্ছে মোহনবাগান

টানা দুটো হারের পর লিগ জয়ের লক্ষ্যে ছুটতে গেলে মোহনবাগানের জন্য এদিনের ম্যাচটা ছিল ডু অর ডাই। কিন্তু তাতেও সমর্থকদের হতাশ করল সঞ্জয় সেনের ছেলেরা। এদিন শিলং লাজংয়ের সঙ্গে জয়ের আশা জাগিয়েও শেষ মুহুর্তে ইনজুরি টাইমে গোল হজম করতে হল তাদের। ফলে ড্রয়েই সন্তুষ্ট থাকতে হল মোহন শিবিরকে। ড্রয়ের চেয়েও বড় কথা লিগ জয়ের সম্ভাবনা থেকে অনেকটাই দূরে চলে গেল সবুজ মেরুন।

এখনও যে লিগ জয় অসম্ভব তা নয়। তবে তা দাঁড়িয়ে থাকবে কঠিন অঙ্কের ওপর। এদিন খেলা শুরুর ১৮ মিনিটের মাথায় গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন জেজে। ৪০ মিনিটের মাথায় গোল শোধ করে খেলায় সমতা ফেরান লাজংয়ের উইলিয়ামস বমফিন। যদিও ৭৭ মিনিটে ফের লাজংয়ের জালে বল জড়িয়ে দলকে এগিয়ে দেন কাতসুমি। ৯০ মিনিট পর্যন্ত সেই ব্যবধান বজায়ও ছিল। পড়ে ছিল শুধু ইনজুরি টাইম। সেই সামান্য কয়েক মিনিটের জন্যও নিজেদের রক্ষণ সামলাতে ব্যর্থ হল মোহনবাগান। উইলিয়ামসের দুরন্ত গোল ফের লাজংকে সমতা ফিরিয়ে দেয়। খেলা শেষ হয় ২-২ গোলে।

News Desk

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026