Sports

জার্সি কী হবে, লোগোই বা কী হবে, জানাল এটিকে-মোহনবাগান

এটিকে-মোহনবাগান কী মোহনবাগানের জার্সিই ধরে রাখবে? এ প্রশ্নের উত্তর পরিস্কার করল ক্লাব।

কলকাতা : মিশে গেছে অ্যাটলেটিকো দে কলকাতা এবং শতাব্দী প্রাচীন ফুটবল ক্লাব মোহনবাগান। নতুন নাম হয়েছে এটিকে-মোহনবাগান। এবার যেটা প্রশ্ন উঠছে যে ২টি দলের তো জার্সি আলাদা আলাদা ছিল। তাহলে এটিকে-মোহনবাগান খেলোয়াড়রা কী পরে মাঠে নামবেন। এটিকে-মোহনবাগান-এর তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, মোহনবাগানের একটা পরম্পরা ও ইতিহাস রয়েছে। তা ধরে রেখে এটিকে-মোহনবাগান আগামী দিনে মাঠে নামবে মোহনবাগানের আইকনিক জার্সি সবুজ-মেরুন পরেই।

এটিকে-মোহনবাগান-এর লোগো কী হবে? সে উত্তরও মিলেছে। বিবৃতিতে জানানো হয়েছে, লোগো থাকবে মোহনবাগানের পুরনো প্রতীকই। শুধু লোগোতে পালতোলা নৌকার চারধার জুড়ে মোহনবাগানের সঙ্গে জুড়ে যাবে এটিকে শব্দটি। এদিকে ক্লাবের তরফে জানানো হয়েছে, আগামী দিনে এটিকে-মোহনবাগান একটি বিশ্বমানের প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলবে। যেখানে ভবিষ্যতের ফুটবল প্রতিভাদের আধুনিক প্রশিক্ষণ দেওয়া হবে।

এটিকে-র অন্যতম মালিক সৌরভ গঙ্গোপাধ্যায় এটিকে-মোহনবাগান বোর্ডের একজন ডিরেক্টর। তিনি আশা প্রকাশ করে জানান আগামী দিনে ইতিহাস গড়বে এটিকে-মোহনবাগান। প্রসঙ্গত এটিকে গত আইএসএল-এ চেন্নাইকে ৩-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে। আর মোহনবাগান ৪টি ম্যাচ বাকি থাকতেই জিতে নেয় আইলিগ। এবার এই ২টি ক্লাব একসঙ্গে হয়ে এটিকে-মোহনবাগান হিসাবে মাঠে নামবে।

News Desk

৪০ কিলোমিটার জুড়ে ছড়িয়ে আছে সাহারা মরুভূমির চোখ

একে বিশ্ব চেনে সাহারা মরুভূমির চোখ বলে। চোখ বলাটার মধ্যে যথেষ্ট যুক্তি রয়েছে। কারণ এ…

April 18, 2026

মহিলা সংরক্ষণ বিলে বাধা ভ্রূণহত্যার শামিল, জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন প্রধানমন্ত্রী

জাতির উদ্দেশ্যে ভাষণে মহিলা সংরক্ষণ বিলে বাধাদান ভ্রূণহত্যার শামিল বলে ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।…

April 18, 2026

৭০ বছরের শূন্যতা শেষ, দক্ষিণে ফিরল চিতাবাঘ

মাঝে কেটে গেছে ৭০টা বছর। চিতাবাঘ ছিলনা। অবশেষে ৭০ বছরের খরা কাটিয়ে দেশের দক্ষিণ প্রান্তে…

April 18, 2026

গান শোনে, কথা বললে উত্তরও দেয় পৃথিবীর সবচেয়ে বয়স্ক মুরগি

সে যখন সবে ডিম ফুটে মুরগি ছানা হয়ে বেরিয়ে আসে সেই সময় থেকে তাকে যত্ন…

April 18, 2026

গাড়ির সিটেই টয়লেট, বাজারে আসার অপেক্ষায় নতুন সুবিধার গাড়ি

গাড়িতে যেতে যেতে টয়লেটের প্রয়োজন পড়তেই পারে। টয়লেটের জন্য শৌচাগার রয়েছে এমন জায়গার অপেক্ষা করতে…

April 18, 2026

২ শতাংশ ডিএ বাড়ল সরকারি কর্মীদের

সরকারি কর্মীদের মুখের হাসি চওড়া হল। ফের ২ শতাংশ ডিএ বা মহার্ঘভাতা বৃদ্ধি হল। ২০২৬…

April 18, 2026