Sports

ক্লাব খোলা নিয়ে সিদ্ধান্ত বদল করল মোহনবাগান

ক্লাব কবে খোলা হবে? কবে থেকে শুরু হবে প্র্যাকটিস? মোহনবাগান কর্তৃপক্ষের ক্লাব খোলা নিয়ে সিদ্ধান্ত বদলে সেই প্রশ্ন থেকেই গেল।

কলকাতা : করোনাকে সঙ্গী করেই প্রয়োজনীয় বিধিনিষেধ যতটা সম্ভব পালন করে আস্তে আস্তে খুলে যাচ্ছে সবকিছু। তাহলে ক্রীড়াক্ষেত্রই পা পিছিয়ে থাকে কেন? ক্রীড়াক্ষেত্রও খুলতে শুরু করেছে। অনেক খেলায় প্র্যাকটিস শুরু হয়েছে। এই অবস্থায় এবারের আইলিগ চ্যাম্পিয়ন মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষ ঠিক করেছিল আগামী সোমবার থেকে খুলে দেবে ক্লাবের দরজা। কিন্তু সেই সিদ্ধান্ত বদল করল তারা।

ক্লাবের তরফে জানানো হয়েছে, যেভাবে হুহু করে করোনা সংক্রমণ বাড়ছে তাতে ক্লাবের সদস্য ও সমর্থকদের কথা মাথায় রেখে মোহনবাগান ক্লাবের দরজা ১৫ জুন থেকে খুলছে না। পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে ক্লাব কর্তৃপক্ষ। একটা সময় অন্তর পরো পরিস্থিতি খতিয়ে দেখাও হবে। পরিস্থিতির উন্নতি হলেই যে মোহনবাগান ক্লাবের দরজা খুলবে তা এদিন পরিস্কার করে দিয়েছে তারা।

গত ১ জুনই অ্যাটলেটিকো দে কলকাতা বা এটিকে-র সঙ্গে মোহনবাগান ক্লাবের গাঁটছড়া সম্পূর্ণ হয়েছে। এটিকে-র মালিক সঞ্জীব গোয়েঙ্কার হাতে এখন রয়েছে মোহনবাগানের ৮০ শতাংশ শেয়ার। বাকি ২০ শতাংশ রয়েছে মোহনবাগানের। প্রসঙ্গত এবার ৪ ম্যাচ বাকি থাকতেই আইলিগ চ্যাম্পিয়ন হয় মোহনবাগান।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026