Sports

সবুজ মেরুনে হোলি, ৪ ম্যাচ বাকি থাকতেই আইলিগ চ্যাম্পিয়ন মোহনবাগান

দ্বিতীয়বারের জন্য আইলিগ চ্যাম্পিয়ন হল মোহনবাগান। পশ্চিমবঙ্গের ফুটবল ইতিহাসের পাতায় অন্যতম উজ্জ্বল নক্ষত্র মোহনবাগান এদিন কল্যাণীতে আইজল এফসি-কে হারিয়ে আইলিগ চ্যাম্পিয়ন হয়। ১-০ গোলে জেতে কিবু ভিকুনার দল। হোলির দুপুর থেকেই মোহনবাগানের সমর্থকেরা ভিড় জমাতে শুরু করেন কল্যাণীর মাঠে। সঙ্গে ছিল সবুজ, মেরুন আবির। তাঁদের সেই আবিরের রং এদিন ফিকে হতে দেননি গঞ্জালেস, বেইতিয়ারা। ৪ ম্যাচ বাকি থাকতেই এদিনের জয়ে অন্য সব দলের ধরা ছোঁয়ার বাইরে চলে গেল মোহনবাগান।

টানা ১৪ ম্যাচ অপরাজিত মোহনবাগান। ৪ ম্যাচ বাকি থাকতেই আইলিগ চ্যাম্পিয়ন। এমন স্বপ্নের মুহুর্তের জন্যই যেন অপেক্ষা করছিলেন সবুজ মেরুন সমর্থকেরা।

এদিন কল্যাণী স্টেডিয়ামে শেষ বাঁশি বাজার পর তাঁদের আনন্দ বাঁধ ভাঙে। কার্যত হোলি শুরু হয়ে যায় মাঠ জুড়ে। রং ছিল ২টো। সবুজ আর মেরুন। আনন্দে কে কী করবেন যেন বুঝে উঠতে পারছিলেননা। সমর্থকদের উচ্ছ্বাস উৎসবের চেহারা নেয়।

মঙ্গলবার বিকেলে কল্যাণী স্টেডিয়ামে খেলা শুরু হওয়ার পর থেকে ২ দলই একে অপরের গোল মুখে হানা দিচ্ছিল। দ্বিতীয়ার্ধে বরং মোহনবাগানের চেয়ে আইজলের আক্রমণ ছিল বেশি। কিন্তু খেলার ৭৯ মিনিটে বাবা দিওয়ারার একটি জোড়াল শট সোজা জড়িয়ে যায় আইজলের জালে। আর গোল হওয়ার সঙ্গে সঙ্গে কল্যাণী স্টেডিয়াম উচ্ছ্বাসে ফেটে পড়ে। মাঠেও খেলোয়াড়েরা তখন আনন্দে আত্মহারা। মাঠে নেমে পড়েন মোহন কর্মকর্তারাও।

দ্বিতীয় বারের জন্য আইলিগ ঘরে আসছে। এ আনন্দ ধরে রাখার ছিল না। ধরে রাখেনওনি কেউ। ডেম্পোর পর মোহনবাগানই হল দ্বিতীয় দল যারা আইলিগের ৪ ম্যাচ বাকি থাকতেই লিগ জিতে নিল। অন্যদিকে এবার আইলিগ পশ্চিমবঙ্গেও নিয়ে এল মোহনবাগান।

News Desk

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

কর্কট রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026