Sports

মিশে যাচ্ছে এটিকে ও মোহনবাগান

ইন্ডিয়ান সুপার লিগ-এর অন্যতম দল এটিকে এখন সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপের অধীনস্থ। সেই আরপিএসজি এবার কিনে নিল শতাব্দী প্রাচীন মোহনবাগান ক্লাবের সিংহভাগ শেয়ার। মোহনবাগান ক্লাবের ৮০ শতাংশ শেয়ার কিনে নিয়েছে সঞ্জীব গোয়েঙ্কার সংস্থা। ফলে এখন বাংলার ফুটবলের ২ স্তম্ভ এটিকে বা অ্যাটলেটিকো দে কলকাতা এবং মোহনবাগান ক্লাব ২টিরই মালিক শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগান ক্লাবের বাকি ২০ শতাংশ শেয়ার আপাতত থাকছে মোহনবাগান ক্লাবের হাতেই।

এটিকে ও মোহনবাগান মিশে যাওয়ার একটা রটনা বেশ কিছুদিন ধরেই মাঠে ময়দানে ঘুরছিল। তা এদিন ঘটনায় পরিণত হল। আগামী দিনে ২টি ক্লাব মিশে গিয়ে একটি নিজস্ব পরিচয় তৈরি করবে। সংস্থা মনে করছে যেভাবে দেশে পেশাদার ফুটবলের অগ্রগতি হচ্ছে তাতে এই পদক্ষেপ আগামী দিনের ফুটবলের জন্য প্রয়োজন।

কলকাতাকে ফুটবলের মক্কা অনেকদিন ধরেই বলা হয়ে থাকে। সেই বাংলার ফুটবলকে আরও একধাপ এগিয়ে দেবে এই ২ দলের মিশে যাওয়া বলে মনে করছেন অনেকে। সঞ্জীব গোয়ঙ্কা জানিয়েছেন তাঁদের সংস্থার ২০০ বছরের পুরনো ইতিহাস রয়েছে। সেই সংস্থা মোহনবাগানের মত ক্লাবকে তাদের পরিবারে হাতজোড় করে স্বাগত জানাচ্ছে।

মোহনবাগান ক্লাবের চেয়ারম্যান স্বপনসাধন বসু, ময়দানে যাঁকে সকলে চেনেন টুটুদা হিসাবে জানিয়েছেন, মোহনবাগান ক্লাবের ১৩০ বছরের ইতিহাস রয়েছে। একটা ভালবাসা রয়েছে। তাকে এগিয়ে নিয়ে যেতে একটা বাস্তবসম্মত পদক্ষেপের দরকার ছিল। কর্পোরেট পিছনে না থাকলে আধুনিক যুগে ফুটবলে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তিনি সঞ্জীব গোয়েঙ্কাকে মোহনবাগান ক্লাবের সিংহভাগ শেয়ার কেনার জন্য ধন্যবাদও জানান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026