Sports

মোহনবাগানে স্প্যানিশ স্ট্রাইকার সালভা চামোরো

আসন্ন মরসুমের জন্য একজন ভাল স্ট্রাইকারের খোঁজে ছিল মোহনবাগান। অবশেষে তাঁর খোঁজ পেল তারা। মোহনবাগানে সই করলেন স্প্যানিশ স্ট্রাইকার সালভা চামোরো। সালভা এতদিন গ্রিসের ফুটবল ক্লাব ডোক্সা ড্রামা এফসিতে খেলছিলেন। সেখান থেকেই মোহনবাগানে এলেন তিনি। অবশ্যই ইউরোপিয়ান ফুটবল ঘরানার এই স্ট্রাইকারকে অনেকটাই ভরসা করতে চাইছেন কোচ কিবু ভিকুনা।

মোহনবাগান কর্তৃপক্ষের সঙ্গে সালভাকে নিয়ে আগে কথা বলেন ভিকুনা। তারপর সালভাকে সই করানো হয়। মোহনবাগানে সই করার পর স্প্যানিশ ক্লাব ফুটবলে ১১ বছরের অভিজ্ঞতা সম্পন্ন সালভা মোহন শিবিরের আক্রমণ ভাগের অন্যতম ভরসা হিসাবে সামনে এলেন। বার্সিলোনা বি দলেও খেলেছেন সালভা। এছাড়া স্পেনের ক্লাব ফুটবলও খেলেছেন। খেলেছেন পর্তুগাল ও হংকং-এর ক্লাবেও। সেখান থেকেই গ্রিসের ক্লাবে। তারপর মোহনবাগানে।

ইউরোপীয় ঘরানা ছেড়ে কেন মোহনবাগানে? সালভার উত্তর তিনি মোহন কোচের সঙ্গে কথা বলেন। তারপর মোহনবাগানের পুরো ইতিহাস পড়ে দেখেন। মোহনবাগানের পরম্পরা দেখার পর তাঁর মনে আর কোনও সংকোচ ছিলনা এই দলে যোগ দেওয়া নিয়ে। এখন তিনি মোহনবাগানকে সাফল্য এনে দেওয়াকে চ্যালেঞ্জ হিসাবেই দেখছেন। দলের সঙ্গে দ্রুত যোগ দিতে চাইছেন। গতবার আই লিগে মোহনবাগান শেষ করে পঞ্চম স্থানে।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026