Sports

শঙ্করলালের কোচিংয়ে প্রথম ম্যাচেই জয়ে ফিরল মোহনবাগান

আইলিগে টানা ৪ ম্যাচে জয়ের মুখ দেখতে না পাওয়া। ৩টে ড্র। একটা হার। দর্শকদের আছড়ে পড়া ক্ষোভ। মোহনবাগানের খারাপ ফলের দায় নিয়ে সঞ্জয় সেনের মত সফল কোচের পদত্যাগ। সে জায়গায় রাতারাতি শঙ্করলাল চক্রবর্তীকে মোহনবাগানের কোচের দায়িত্ব দেওয়া। শেষ কদিনে অনেক ঝড়ঝাপটা, উত্থান পতনের মধ্যে দিয়ে গেছে সবুজমেরুন শিবির। সেই ঝাপটা কাটিয়ে অবশেষে আইলিগে জয়ে ফিরল পালতোলা নৌকা। আইজল এফসি-কে ২-০ গোলে হারিয়েছে মোহনবাগান। মোহন কোচ হওয়ার পর এটাই ছিল শঙ্করলাল চক্রবর্তীর প্রথম ম্যাচ। সেই ম্যাচে সফল তাঁর দল।

এদিন শুরু থেকেই আইজলকে চাপে রাখে মোহনবাগান। দেখে মনে হচ্ছিল জিততেই যেন মাঠে নামা। কিন্তু অনেক চেষ্টা করেও প্রথমার্ধে গোলের মুখ খুলে উঠতে পারেনি মোহনবাগান। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে এল প্রথম সাফল্য। মোহনবাগানের আক্রমণে তখন আইজলের গোলের মুখে বল। সেই সময়ে আইজলের মাসি সাইঘানির পায়ে লেগে বল আচমকা ঢুকে পরে তাদেরই গোলে। সেমসাইড! আর তাতেই ১-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান। তবে আক্রমণ থামেনি। খেলার ৭৫ মিনিটের মাথায় ফের আসে সাফল্য। দিপান্দার গোলে ব্যবধান বেড়ে হয় ২-০। যা খেলার শেষ পর্যন্ত ধরে রেখেছে সবুজমেরুন।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026