Sports

চার্চিলকে গোলের মালা পরিয়ে লিগ শীর্ষে মোহনবাগান

আগের দিন ইস্টবেঙ্গল ৫-১-এ হারিয়েছে লাজংকে। এদিন বৃষ্টিভেজা বারাসতে মোহনবাগানও ৫ গোলের মালা পরাল চার্চিলকে। গুনে গুনে ৫ গোলের খেলায় ৯০ মিনিটের কোনও সময়েই আধিপত্য বিস্তার করতে পারেনি চার্চিল ব্রাদার্সের মত দল। খেলার ২৩ মিনিটে ক্রোমার গোল দিয়ে শুরু হয় মোহনবাগানের গোলের মালা গাঁথা। এর ১১ মিনিট পর ফের চার্চিলের গোলে বল জড়িয়ে দেন দিপান্দা। প্রথমার্ধে ২-০-তে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে সমান দাপটে খেলা শুরু করে মোহনবাগান।

দ্বিতীয়ার্ধের শুরুতে ফের দিপান্দার গোলে ৩-০-তে এগিয়ে যায় সবুজ মেরুন। পিছিয়ে পড়ে খেলায় ফেরার চেষ্টা চালালেও মাত্র ৩ মিনিটের ব্যবধানে ফের গোল করেন সঞ্জয় সেনের ছেলেরা। এবার গোল করেন ফৈয়াজ। ৪-০-তে এগিয়ে যাওয়া মোহনবাগান তখন আত্মবিশ্বাসে ফুটছে। অন্যদিকে পরপর গোল হজম করে কার্যত চার্চিল হার মেনেই নিয়েছে। তবু কিছু লড়াই দেওয়ার চেষ্টা করলেও তাতে কাজের কাজ কিছু হয়নি। বরং খেলার শেষ মুহুর্তে ৮৪ মিনিটের মাথায় মোহন অধিনায়ক সনি নর্ডিও চার্চিলের গোলে বল জড়িয়ে নিজের ও দলের গোল সংখ্যা বাড়িয়ে নেন। এদিনের জয়ের পর মোহনবাগান এখন আইলিগের লিগ তালিকার শীর্ষে জায়গা করে নিল। ৩ ম্যাচে তাদের পয়েন্ট ৭।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026