Sports

মিনার্ভার সঙ্গে ড্র করল মোহনবাগান

আইলিগের শুরুটা মোটেও ভাল হল না মোহনবাগানের। মিনার্ভা পঞ্জাবের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হল সবুজ মেরুনকে। খেলার ফল ১-১। এদিন শুরু থেকেই আক্রমণাত্মক লেগেছে মোহনবাগানকে। দলের অন্যতম ভরসা সনি নর্ডির মাঠের ধার ধরে ফ্ল্যাঙ্ক অ্যাটাক মাঝেমধ্যেই মিনার্ভার গোলে হানা দিয়েছে। প্রথমার্ধের প্রায় শেষে এসে ৪৩ মিনিটের মাথায় সনির গোলেই এগিয়ে যায় মোহনবাগান।

লুধিয়ানার গুরু নানক স্টেডিয়ামে মোহনবাগান দ্বিতীয়ার্ধে ভাল খেললেও পাল্টা আক্রমণ হানে মিনার্ভাও। তবে কেউই কারও গোলমুখ খুলতে সমর্থ হয়নি। খেলার একদম শেষ প্রান্তে এসে ৮৮ মিনিটের মাথায় কিন্তু মিনার্ভার এতবার মোহন গোলমুখ খোলার চেষ্টা সফল হয়। মঈনুদ্দিন খানের গোলে খেলায় সমতা ফেরায় মিনার্ভা। এরপর ফের গোল দিয়ে এগোনোর মত সুযোগ বা সময়, কোনওটাই মোহনবাগানের কাছে ছিলনা। ফলে আইলিগের শুরুর ম্যাচ ড্র করেই খুশি থাকতে হল সবুজ মেরুনকে।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026